সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তবে একই সঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা আজ জনগণ জানতে চায়।
তিনি অভিযোগ করেন, সীমান্তে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও-ভিডিও কলে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ দিচ্ছেন। পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তি আর কখনোই দেশে রাজনীতি করার সুযোগ পাবে না উল্লেখ করে তিনি হিটলারের নাৎসি বাহিনীর পালিয়ে যাওয়ার উদাহরণ টানেন।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
২০২৫ ও ২০২৬ সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, বিভিন্ন অপরাধের চিত্র বিশ্লেষণ করলেই স্পষ্ট যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে মাত্র ১৬টিতে নেমে এসেছে। দেশে কোনো মবের অস্তিত্ব থাকবে না বলে সাফ জানিয়ে তিনি বলেন, অবশিষ্ট এই ঘটনাগুলোও পুরোপুরি বন্ধে সরকার চূড়ান্ত ও কঠোর ব্যবস্থা নেবে।
অগ্নিসংযোগ ও সহিংসতাকে একটি বিশেষ রাজনৈতিক দলের পুরোনো অপসংস্কৃতি হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। প্রসঙ্গক্রমে তিনি ২০০৪ সালের ৪ জুনে শাহবাগে বিআরটিসির দোতলা বাসে গানপাউডার দিয়ে আগুন লাগিয়ে ১১ জন নিরীহ মানুষকে নির্মমভাবে পুড়িয়ে মারার ঐতিহাসিক ঘটনা সংসদের সামনে তুলে ধরেন।
বিরোধীদলীয় নেতার বিগত শাসকদলকে একতরফা ক্ষমা করে দেওয়া এবং রাজনৈতিক পরিবারের সদস্য আখ্যা দেওয়ার কড়া সমালোচনা করে তিনি বলেন, সাড়ে ১৫ বছরের অমানবিক নির্যাতন, জুলুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য কোনো অনুতাপ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই তাদেরকে এভাবে রাজনৈতিক ক্ষমা করে দেওয়া মোটেও যৌক্তিক নয়।
সরকারের মূল লক্ষ্য একটি নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একজন মা যেমন সন্তানের জন্য, কিংবা স্ত্রী যেমন স্বামীর জন্য নিরাপদ পরিবেশ কামনা করেন, সরকার ঠিক তেমন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো অবস্থাতেই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করা হবে না। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করলেও রাষ্ট্রের শান্তি রক্ষায় প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিগত ফ্যাসিস্ট আমলের গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনালের তদন্ত দল এখন থেকে প্রতিটি জেলায় জেলায় গিয়ে কাজ শুরু করবে বলেও সংসদকে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন