সংবাদ
সংবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে ১২টি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানা গেছে।

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচি বহাল

ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বুধবার দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে। আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১৫ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

রাবি, চবি ও জাবিতে পরীক্ষার নতুন ও বহাল সূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবেদনের সময় অপরিবর্তিত রয়েছে; আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পরিবর্তন করে আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে।

বুয়েট, কুয়েট ও খুলনার ভর্তি পরীক্ষার আপডেট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা এবং আবেদন শুরু হবে ২১ নভেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ভর্তির যোগ্যতা শিথিল করা হবে না, তবে এইচএসসির ফল পুনর্নিরীক্ষায় অপেক্ষমানরা আবেদন করতে পারবেন। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকে এর আবেদন শুরু হয়েছে যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। কুয়েটে ১৭টি বিভাগে মোট এক হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং এবার আবেদনের যোগ্যতার কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে।

এমআইএসটি, অ্যাভিয়েশন ও শাবিপ্রবির পরিবর্তিত সূচি

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আগামী ৩০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে এই পরীক্ষা হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন সূচি অনুযায়ী আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এই পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।

মেডিকেল ও ডেন্টাল কলেজে ১৮ ডিসেম্বর পরীক্ষা

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানিয়েছেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা নেওয়া হবে এবং ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।

এদিকে, ইউজিসির অনুরোধের পরও কয়েকটি বিশ্ববিদ্যালয় পুরোনো সূচিতে পরীক্ষা নেওয়ায় সম্পূরক পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় তাদের জন্য আবেদনের বাড়তি সুযোগ রাখা কিংবা পরীক্ষা পিছিয়ে দেওয়ার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত