মোবাইল ফোনে আসক্তি এবং বিভিন্ন জায়গায় কথা বলার কারণে ক্ষুব্ধ হয়ে মেয়ের মোবাইল ফোন ভেঙে ফেলেন বাবা। এতে রাগে ও অভিমানে আত্মহত্যা করলেন তরুণী কন্যা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশামনির (২০) এক বছর আগে বিয়ে হয়। তার কিছু দিনের মধ্যেই বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন আশামনি।
বাড়িতে অবস্থানকালীন আশামনির মোবাইল ফোনে আসক্তি বেড়ে যায়। বিভিন্ন জায়গায় কথা বলা নিয়ে পরিবার বিরক্ত ছিল।
ঘটনার দিন মোবাইল ফোনে কথা বলা নিয়ে আলম মিয়া বিরক্ত হয়ে তার দেওয়া মোবাইল ফোনটি আশামনির হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন।
পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে সবার অগোচরে শয়নকক্ষে ধড়ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আশামনি।
বাড়িতে ফিরে তার মা ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
তারা মরদেহ নামিয়ে রাখেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন