সংবাদ
সংবাদ

গফরগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার


প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

গফরগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়া আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে পৌরসভার রাঘাইচটি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত সুমাইয়া ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে এই দম্পতির বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না। স্বামী-স্ত্রী মিলে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার দিন রাত আটটার দিকে স্বামী জাকারিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন সুমাইয়া। এ সময় বাসায় উপস্থিত সুমাইয়ার তিন বোন আতঙ্কিত হয়ে পড়েন। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তারা প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে এক ঘণ্টার মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসায় থাকা নিহতের তিন বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঠিক কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যা বা মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


গফরগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুমাইয়া আক্তার (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাতে পৌরসভার রাঘাইচটি এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত সুমাইয়া ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে এই দম্পতির বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না। স্বামী-স্ত্রী মিলে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার দিন রাত আটটার দিকে স্বামী জাকারিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন সুমাইয়া। এ সময় বাসায় উপস্থিত সুমাইয়ার তিন বোন আতঙ্কিত হয়ে পড়েন। অনেক ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তারা প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে এক ঘণ্টার মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান জানান, পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাসায় থাকা নিহতের তিন বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঠিক কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যা বা মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত