সংবাদ
সংবাদ

শেওড়ায় পৃথক মামলায় ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার


প্রতিনিধি, শেওড়া (বগুড়া)
প্রতিনিধি, শেওড়া (বগুড়া)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

শেওড়ায় পৃথক মামলায় ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেওড়ায় পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. জিকিরুল হক জিকু (৩২) এবং সরকারি শেওড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএমজি শাকিলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেওড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ২৮ গত সেপ্টেম্বর শেওড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শেওড়া পৌর শহরের শ্ররামপুর পাড়ায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জিকিরুল হক জিকুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।

অন্যদিকে, এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় আদালতের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এবং ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সরকারি শেওড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এসএমজি শাকিলকে গ্রেপ্তার করা হয়। শাকিল শেওড়া পৌরসভার নতুনপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের ছেলে। 

শেওড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়য়নুল আবেদীন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের এই দুই সাবেক নেতাকে গত বুধবার দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


শেওড়ায় পৃথক মামলায় ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শেওড়ায় পৃথক মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. জিকিরুল হক জিকু (৩২) এবং সরকারি শেওড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএমজি শাকিলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেওড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ২৮ গত সেপ্টেম্বর শেওড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শেওড়া পৌর শহরের শ্ররামপুর পাড়ায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জিকিরুল হক জিকুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।

অন্যদিকে, এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় আদালতের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এবং ২০১৮ সালে সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সরকারি শেওড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এসএমজি শাকিলকে গ্রেপ্তার করা হয়। শাকিল শেওড়া পৌরসভার নতুনপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের ছেলে। 

শেওড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়য়নুল আবেদীন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের এই দুই সাবেক নেতাকে গত বুধবার দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত