ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক মো. ফয়সাল শেখ (৪৫) মারা গেছেন। বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে তার জেঠাতো ভাই শেখ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আবদুল লতিফ শেখের বাড়ির মৃত মোহাম্মদ শেখের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে সপ্তম শ্রেণিতে এবং সাত বছর বয়সী ছেলে স্থানীয় একটি হিফজ মাদ্রাসায় পড়ে। প্রায় তিন বছর আগে তার বাবা মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার বাদ জোহর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন