ভোলার মনপুরা উপজেলায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা খোকনের ছেলে। তিনি স্থানীয় কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি লাগানোর কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন