কুমিল্লায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানায় দুই দিনের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে। জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশগ্রহণ ঠেকাতে জেলা পুলিশের সব থানা ও সংশ্লিষ্ট ইউনিট সমন্বিতভাবে এ অভিযান চালায়। এর মধ্যে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ৪২ জন এবং গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন