সংবাদ
সংবাদ

খোকসায় ফার্মেসি ব্যবসায়ীর ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা


প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

খোকসায় ফার্মেসি ব্যবসায়ীর ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা
ছবি : সংবাদ

কুষ্টিয়ার খোকসায় খোকসা হাসপাতাল গেট এলাকায় দোকানঘরের ভেতরে ঢুকে মো. ফরহাদ সরদার (৪০) নামের এক ফার্মেসি ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাতনামা মুখোশধারী সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়ে পালিয়ে যায়। আহত মো. ফরহাদ সরদার খোকসা কালীবাড়ি এলাকার মৃত রহমান ডাক্তারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) খোকসা হাসপাতাল গেটসংলগ্ন সরদার ফার্মেসির ভেতরে হঠাৎ ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্র যেমন হাসুয়া ও বেকি নিয়ে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যবসায়ী ফরহাদ সরদারের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। 

পরে স্থানীয় লোকজন ও আশপাশের দোকানদারেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত ফরহাদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোরালো চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


খোকসায় ফার্মেসি ব্যবসায়ীর ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার খোকসায় খোকসা হাসপাতাল গেট এলাকায় দোকানঘরের ভেতরে ঢুকে মো. ফরহাদ সরদার (৪০) নামের এক ফার্মেসি ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি অজ্ঞাতনামা মুখোশধারী সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়ে পালিয়ে যায়। আহত মো. ফরহাদ সরদার খোকসা কালীবাড়ি এলাকার মৃত রহমান ডাক্তারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) খোকসা হাসপাতাল গেটসংলগ্ন সরদার ফার্মেসির ভেতরে হঠাৎ ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্র যেমন হাসুয়া ও বেকি নিয়ে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যবসায়ী ফরহাদ সরদারের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। 

পরে স্থানীয় লোকজন ও আশপাশের দোকানদারেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত ফরহাদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোরালো চেষ্টা চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত