বগুড়ার ধুনটে ব্যাংকে যাওয়ার পথে দ্রুতগতির একটি পিকআপভ্যানের ধাক্কায় রেজাউল করিম সুমন (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত রেজাউল করিম সুমন উপজেলার শাহসন্তোষী ইউনিয়নের দুবলীবাড়ি পোকপোতা এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এর পর তিনি ধুনট বাসস্ট্যান্ড এলাকায় এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি করোতোয়া পরিবহনের গাড়িতে গিয়ে পুনরায় ধাক্কা খায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমনকে দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ধুনট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন