সংবাদ
সংবাদ

‘ওই বাড়িতে দুইটা ছাগল থাকত’ বক্তব্য দিতেই সংসদে হইচই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

‘ওই বাড়িতে দুইটা ছাগল থাকত’ বক্তব্য দিতেই সংসদে হইচই
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হইচই

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে তুমুল বিতর্ক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তের কথা বলতে গিয়ে ছাগলের প্রসঙ্গ তুলতেই বিরোধী দলের সদস্যরা হৈচৈ শুরু করেন। একপর্যায়ে বক্তব্য দিতে না পেরে বসে পড়েন মন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সংসদের বৈঠকের শুরুতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়টি তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, চারটি পেট্রোল বোমা মেরে আগুন লাগানো হয়েছে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে। তিনি বলেন, ‘এই ঘটনায় পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।’

মাগরিবের নামাজের বিরতির পর নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ, অনেক তথ্যের কথা বলেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যে ভিডিও ফুটেজটি আছে, সেটি যদি তিনি দেখতেন—সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইর থেকে কোনো জিনিস নিক্ষেপ করার কারণেই পুরো বাড়িতে আগুন জ্বলে গিয়েছিল।’

নাহিদ দাবি করেন, ওই বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না; সেখানে মানুষ বসবাস করতেন। গতকাল রাতেও মানুষ ছিলেন। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন ওই বাসায় থাকতেন। রাতে মানুষ মারা যেতেও পারতেন।’

তিনি আরও দাবি করেন, নুসরাত তাবাসসুমকে গত কয়েক দিন ধরে ফোনে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছিল এবং তিনি জিডিও করেছেন। ‘ফলে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়।’

নাহিদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যে উল্লাস আমরা দেখেছি এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ—তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন, কত ঘণ্টার মধ্যে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি পুরো ডিনায়াল মোডে গেলেন এবং ঘটনাটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। কাল রাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তা তদন্ত কি শেষ হয়ে গেল, স্পিকার?’ এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন।

বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় একটু শুনলে খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আবারও প্রাথমিক তদন্তে পেট্রোল বোমার চিহ্ন না থাকার কথা বলেন। এতে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন। সরকারি দলের কয়েকজন সদস্যও তখন হইচইয়ে যোগ দেন। মন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।’

ডেপুটি স্পিকার মন্ত্রীকে বক্তব্য চালিয়ে যেতে বলেন। কিন্তু বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। পরে আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে ছাগলের প্রসঙ্গ তোলেন। ‘এই বাড়িতে দুটি ছাগল থাকত। এবং ছাগলগুলোর...’- এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা আবার হইচই শুরু করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘কোথাও পেট্রোল বোমা নিক্ষেপ করা হলে সেখানে একটি চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনোভাবে আগুন লাগানো হলে তদন্তের পরে বলা যাবে।’

মন্ত্রী বলেন, ‘একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানে কোনো নাশকতা বা আগুন লাগানোর ঘটনা থাকলে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি দুর্ঘটনাবশত আগুন লেগে থাকে, সেটা তদন্ত প্রতিবেদনের পরে বলা যাবে। সরকারকে দোষারোপ করার জন্য বক্তব্য দেওয়া সমীচীন নয়। তদন্ত চলছে, অপেক্ষা করুন।’

মন্ত্রী বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকলে, ফ্যাসিবাদের দোসররা কোনোভাবে জড়িত থাকলে সেটাও খুঁজে বের করা হবে। কিন্তু আগের কালচারের মতো ঢালাওভাবে বলতে চাই না—এখানে ওই, ওই, ওই জড়িত।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‘ওই বাড়িতে দুইটা ছাগল থাকত’ বক্তব্য দিতেই সংসদে হইচই

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত