সংবাদ
সংবাদ

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
ছবিঃ সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জুনিয়র টাইগাররা। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদদের ব্যাট থেকে প্রত্যাশিত রান আসেনি।

দলের বিপর্যয়ের মধ্যে একপ্রান্তে লড়াই চালিয়ে যান আল মুহি। তুলে নেন অর্ধশতকও। কিন্তু অন্য প্রান্তে উইকেট পতন থামেনি। ১০০ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।

আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের সহজ জয়

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তানের দুই ওপেনার হাইম খান ও উসমান খান। দুজনই তুলে নেন অর্ধশতক। উদ্বোধনী জুটি ভাঙতে বাংলাদেশের বোলারদের অপেক্ষা করতে হয় হাইমের ৬৯ রান পর্যন্ত।

রবিউল অনিকের বলে হাইম আউট হলেও সেটিই ছিল বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি তারা। ফলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ব্যাটিং ও বোলিং - দুই বিভাগেই বাংলাদেশের নিষ্প্রভ পারফরম্যান্স শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জুনিয়র টাইগাররা। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জারিফ সিয়াম ও কাউসার আহমেদদের ব্যাট থেকে প্রত্যাশিত রান আসেনি।

দলের বিপর্যয়ের মধ্যে একপ্রান্তে লড়াই চালিয়ে যান আল মুহি। তুলে নেন অর্ধশতকও। কিন্তু অন্য প্রান্তে উইকেট পতন থামেনি। ১০০ রান পূর্ণ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।

আগের ম্যাচে সেঞ্চুরি করা আহসান মুনিম এবং অধিনায়ক ফরিদ হাসান ফয়সালও এদিন রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৩১.৪ ওভারে ১৩৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের সহজ জয়

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তানের দুই ওপেনার হাইম খান ও উসমান খান। দুজনই তুলে নেন অর্ধশতক। উদ্বোধনী জুটি ভাঙতে বাংলাদেশের বোলারদের অপেক্ষা করতে হয় হাইমের ৬৯ রান পর্যন্ত।

রবিউল অনিকের বলে হাইম আউট হলেও সেটিই ছিল বাংলাদেশের বোলারদের একমাত্র সাফল্য। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি তারা। ফলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ব্যাটিং ও বোলিং - দুই বিভাগেই বাংলাদেশের নিষ্প্রভ পারফরম্যান্স শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত