কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এর আগে বুধবার রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে নুসরাতের গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। সংসদ সদস্যের পরিবারের অভিযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ করে এ আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন তারা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমও এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন এ হামলা করেছে। তারা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করতে চেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা শুক্রবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বিকেলে তারা নুসরাতের গ্রামের বাড়ি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত। বৃহস্পতিবার তিনি সারাদিন নুসরাতের সঙ্গে বাড়িতে ছিলেন। থানায় মামলা দায়েরের সময়ও তিনি তার সঙ্গে ছিলেন।
ইয়াসিন আরাফাত জানান, তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলার জন্য নুসরাত গ্রামের বাড়িতেই অবস্থান করছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। একাধিক দল তদন্তে কাজ করছে। বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন