সংবাদ
সংবাদ

রাণীনগরে এক রাস্তার জন্য পাকিস্তান আমল থেকে অপেক্ষা

 প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

রাণীনগরে এক রাস্তার জন্য পাকিস্তান আমল থেকে অপেক্ষা
একটি চলাচলযোগ্য রাস্তার অভাবে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন নওগাঁর প্রবাসী অধ্যুষিত আরজী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা।

পাকিস্তান আমল থেকে এক রাস্তার জন্য অপেক্ষা করছে একটি গ্রাম। দাবি জানাতে জানাতে চলে গেছে কয়েক প্রজন্ম, মারা গেছেন অনেক প্রবীণ। যে গ্রামের ৬০ থেকে ৭০ শতাংশ পুরুষ প্রবাসে থেকে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, সেই আরজী বিষ্ণুপুরের বাসিন্দারা নিজ গ্রামেই বঞ্চিত নাগরিক সুবিধা থেকে।

লাখ লাখ রেমিট্যান্স আসে গ্রামে, কিন্তু আসে না এক কিলোমিটার পাকা রাস্তা। জনপ্রতিনিধিদের উদাসীনতা, প্রশাসনিক জটিলতা আর হাতবদল হয়েছে- শুধু গ্রামের কষ্ট বদলায়নি।

বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছেন গ্রামের অধিকাংশ পুরুষ। অথচ তাদের পাঠানো রেমিট্যান্সে সমৃদ্ধ হচ্ছে দেশ, আর দেশে রেখে যাওয়া পরিবারগুলো নিজ গ্রামেই বঞ্চিত নাগরিক সুবিধা থেকে। এভাবেই একটি চলাচলযোগ্য রাস্তার অভাবে বছরের পর বছর ধরে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসীঅধ্যুষিত আরজী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা।

এ গ্রামে প্রায় ৬০০ মানুষের বসবাস। গ্রামের ৬০ থেকে ৭০ শতাংশ পুরুষই প্রবাসে থাকেন। অথচ তাদের রেখে যাওয়া বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানদের প্রতিদিনের জীবন কাটছে যোগাযোগব্যবস্থার সীমাহীন ভোগান্তিতে। জরুরি চিকিৎসা, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণসহ সব ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্থায়ী রাস্তার অভাব।

গ্রামবাসীর ভাষ্য, পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক প্রজন্ম রাস্তার জন্য দাবি জানিয়ে আসছেন। এই দাবি জানাতে জানাতে অনেক প্রবীণ মানুষ পৃথিবী ছেড়েছেন। এখন চতুর্থ প্রজন্মের সন্তান ও নাতি-পুতিরাও একই দাবিতে ক্লান্ত।

অথচ বিস্ময়করভাবে গ্রামটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এলজিইডির আওতায় সড়কটি এখনো নিবন্ধিত হয়নি। ফলে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

এমনকি রাস্তার অভাবে এক সময় গ্রামে পৌঁছাতে পারেননি এক পুলিশ কর্মকর্তা। স্থানীয়দের তথ্যমতে, সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক পুলিশ কর্মকর্তা মামলার তদন্তে এসে রাস্তার অভাবে গ্রামটিতে পৌঁছাতে পারেননি।

পরে তার উদ্যোগে মাঝগ্রাম থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি সরু পায়ে চলার পথ তৈরি হয়। পরবর্তী সময়ে এলজিএসপির অর্থায়নে সেখানে জোড়াতালি দিয়ে ইট বিছানো হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় সেই পথ ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে।

গত ১১ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের অনুপযোগী সরু মেঠোপথই গ্রামবাসীর একমাত্র ভরসা। একটু বৃষ্টি হলেই নিচু পথ পানিতে তলিয়ে যায়। গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে স্বজনদের পড়তে হয় চরম বিপাকে। অনেক ক্ষেত্রে চ্যাংদোলায় করে রোগী বহন করতে হয়। জরুরি প্রয়োজনে বাড়তি ভাড়া দিয়েও ভ্যানচালকদের পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের।

এ ছাড়া রাতলাই থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাঠের মধ্য দিয়ে প্রায় এক কিলোমিটার মেঠোপথ রয়েছে। নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পথটি পানিতে ডুবে যায়। রাস্তার অভাবে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের চার গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।

উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। আত্মীয়স্বজনের যাতায়াত, বিয়ে-শাদির সম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। প্রবাসীরা পাঠানো প্রয়োজনীয় জিনিসপত্র গ্রামে পৌঁছাতেও বিড়ম্বনায় পড়েন।

গ্রামের বয়োজ্যেষ্ঠ হেলাল উদ্দীন, ইয়াসিন ও মোজাম্মেলসহ সৌদিপ্রবাসী আজিজুল ও শহিদুল, কাতারপ্রবাসী আছাদুল আলম জুয়েল ও মালয়েশিয়াপ্রবাসী জনি, মাসুদ ও শাকিবের ভাষ্য, রাস্তা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা কেউ কেউ দীর্ঘ বছর ধরে বিদেশে থাকছেন, কিন্তু গ্রামের মৌলিক সমস্যা সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

গ্রামবাসীর অভিযোগ, বারবার দাবি জানানো হলেও এলজিইডির আওতায় সড়কটি নিবন্ধিত হয়নি। ফলে রাস্তাটি সরকারি উন্নয়ন পরিকল্পনার বাইরে থেকে গেছে। বিভিন্ন সময়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও সড়কটির নিবন্ধন না থাকায় বরাদ্দ আসেনি। জনপ্রতিনিধিদেরও তেমন উদ্যোগ চোখে পড়েনি বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা গ্রামে আসেন, আশ্বাস দেন, কিন্তু কাজ হয় না।

এর আগে এমন দুর্ভোগের খবর জানতে পেরে গত ৯ নভেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সূর্য কুমার অধিকারীকে সঙ্গে নিয়ে গ্রামটি সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় প্রথমবারের মতো একজন ইউএনওকে কাছে পেয়ে গ্রামবাসী তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। পরিদর্শনকালে সড়ক, বিদ্যালয়ের ভবন, সীমানাপ্রাচীর ও খেলার মাঠসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে গ্রামবাসীর প্রত্যাশা, আশ্বাস যেন কেবল পরিদর্শন ও প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুত একটি স্থায়ী সড়ক নির্মাণ করা হোক।

তারা দাবি জানান, মাঝগ্রাম থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে রাতলাইয়ের সালামের বাড়ি পর্যন্ত একটি আধুনিক ও টেকসই সড়ক নির্মাণ করতে হবে। বিদেশের মাটিতে যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, তাদের রেখে যাওয়া পরিবারগুলোও যেন নিজ গ্রামে নাগরিক সুবিধা নিয়ে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

রাণীনগরে এক রাস্তার জন্য পাকিস্তান আমল থেকে অপেক্ষা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত