রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংসদ সদস্য আবু তালিব বলেন, কোরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য মুফতি আমির হামজাকে অনুরোধ করা হবে। মাহফিল আয়োজনে বিএনপি ও প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের তদন্ত প্রতিবেদনে সার্বিক পরিস্থিতির ঝুঁকির কথা উল্লেখ থাকায় ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠেয় মাহফিল ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের ওই নিষেধাজ্ঞার পরপরই কালীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল বিকেলে আমির হামজাকে স্বাগত জানিয়ে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় শহরের মুরগিহাট এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। সেখানে উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মাহফিলটি বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনোভাবেই এই গণজোয়ার ঠেকানো যাবে না এবং মাহফিল অনুষ্ঠিত হবেই।
অন্যদিকে, একই মাঠে শুক্রবার বেলা দুইটায় মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামের একটি প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শহরে মাইকিং এবং সন্ধ্যায় মোটরসাইকেল র্যালি শেষে রাত নয়টায় সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচি ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে সচেতন কালীগঞ্জবাসীর পক্ষে ইলিয়াস রহমান মিঠু বক্তব্য দেন। এ সময় জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে রাত ১১টায় থানায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের পর উত্তেজনার অবসান ঘটে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন