সংবাদ
সংবাদ

মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষের ডায়রিয়া

আফতাব হোসেন, গাইবান্ধা
আফতাব হোসেন, গাইবান্ধা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষের ডায়রিয়া
ছবি: সংবাদ

গাইবান্ধার সাঘাটায় একটি মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন. স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন.

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও মজলিশের আয়োজন করেন তার ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আটার পিটালি ও ভাত খাওয়ানো হয়. খাবার খেয়ে বাড়ি ফেরার পরপরই অতিথিদের অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তারা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন. এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশিসহ ৮ জন সদস্যও হাসপাতালে ভর্তি হয়েছেন।

কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার পিটালি তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তার বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন. এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি কমেছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মজলিশের খাবার খেয়ে নারী-শিশুসহ পাঁচ শতাধিক মানুষের ডায়রিয়া

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত