সংবাদ
সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও নিম্নমুখী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও নিম্নমুখী
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইরানের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত করতে পারে, এমন বড় ধরনের নতুন সংঘাতের আশঙ্কা আপাতত কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়েছে। 

অন্যদিকে, তেলবাহী জাহাজে হামলার ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। এসব পরিস্থিতির মধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর ওঠানামা করলেও টানা দ্বিতীয় সপ্তাহের মতো দাম কমার পথে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ২টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১ সেন্ট কমে ৯৫ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫২ ডলারে নেমে আসে। 

শুক্রবারের এই দরপতনের মধ্য দিয়ে টানা দুই দিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়ে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাসে প্রবেশ করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে। 

যুদ্ধ অবসানে সমঝোতার সম্ভাবনা নিয়ে আগে যে আশাবাদ তৈরি হয়েছিল, তার পাশাপাশি ইরানপন্থী ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল পরিবহনকারী ট্যাংকারে আক্রমণের ঘটনায় সপ্তাহজুড়ে তেলের বাজারে ওঠানামা দেখা যায়। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও নিম্নমুখী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত