সংবাদ
সংবাদ

প্রবীণদের সুস্থতায় ‘গুড মর্নিং’ কার্যক্রমের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধি, পঞ্চগড়
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

প্রবীণদের সুস্থতায় ‘গুড মর্নিং’ কার্যক্রমের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংবাদ

পঞ্চগড়ের বোদা পৌরসভায় প্রবীণ ব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত শরীরচর্চাভিত্তিক ব্যতিক্রমী কার্যক্রম ‘গুড মর্নিং’-এর উদ্বোধন করা হয়েছে। ‘গুড মর্নিং বোদা অ্যাসোসিয়েশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি।

উদ্যোক্তারা জানান, বোদা পৌর এলাকার প্রবীণ ব্যক্তিদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে প্রতিদিন ভোরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের ওয়াকওয়েতে হাঁটাচলা, শরীরচর্চা ও বিভিন্ন ধরনের ব্যায়ামের সুযোগ সৃষ্টি করা হয়েছে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে প্রবীণদের রোগবালাই থেকে দূরে রাখা এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। 

গুড মর্নিং বোদা অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বলেন, নিয়মিত শরীরচর্চার মাধ্যমে বোদা পৌর এলাকার প্রবীণ ব্যক্তিরা যেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারেন, সে লক্ষ্যেই ‘গুড মর্নিং’ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রবীণ ব্যক্তিদের অনেকে নানা রোগে ভুগছেন। নিয়মিত ব্যায়াম ও শারীরিক চর্চার মাধ্যমে অনেকাংশে সুস্থ থাকা সম্ভব। প্রবীণদের সুস্থ ও সচল জীবনযাপনে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও ঘোষণা দেন, বোদা পৌরসভার প্রবীণ ব্যক্তিদের জন্য প্রতি সপ্তাহে তার নিজস্ব উদ্যোগে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা ও রক্তচাপ পরিমাপের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে প্রবীণদের সঙ্গে নিজেও শরীরচর্চা ও ব্যায়ামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজেও ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন এবং উপস্থিত প্রবীণ ব্যক্তিদের সামনে বিভিন্ন ব্যায়াম প্রদর্শন করেন। এ সময় বোদা পৌর এলাকার কয়েক শ প্রবীণ নারী-পুরুষ উদ্বোধনী শরীরচর্চা ও ব্যায়াম কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রবীণদের সুস্থতায় ‘গুড মর্নিং’ কার্যক্রমের উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত