বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমির হিসেবে শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত রুকন সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম বলেন, ‘দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা মানুষকে দায়িত্বশীলূপে সৃষ্টি করেছেন, যেন তার নির্দেশনা অনুযায়ী পৃথিবী সুষ্ঠুভাবে পরিচালিত হয়।’ মুসলিম জাতির নেতৃত্বশূন্যতার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামী খেলাফ তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যে ‘ইখওয়ানুল মুসলিমিন’ এবং উপমহাদেশে ‘জামায়াতে ইসলামী’ কাজ করছে। ফ্যাসিবাদী আমলে অনলাইনে শপথ নিতে হতো উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর এখন উম্মুক্ত পরিবেশে এই শপথের আয়োজন করা হয়েছে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘জনগণের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তেল, গ্যাস ও সারের দাম আকাশচুম্বী। সরকার দেশ পরিচালনা করতে পারছে না। ৯০ ভাগ মুসলমানের দেশে জাতীয় সত্তার ওপর আঘাত হানা হচ্ছে।’ তিনি আরও বলেন, সরকার জামায়াতকে গুরুত্ব দিচ্ছে না এবং জুলাই সনদ অবজ্ঞা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে কারণেই ১১ দল রাজপথে নেমেছে এবং সামনে আরও কর্মসূচি আসছে।
ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত আজ এই পর্যায়ে এসেছে। সৎ ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্প নেই। দলটি ইতিমধ্যে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিরোধী দল মানেই আগামী দিনে জামায়াত সরকারি দল হবে।’ এ সময় সকল ক্ষেত্রে আদর্শিক চাপ বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দল বড় হওয়ার কারণে আনুগত্যের মধ্যে কিছু ঢিলেমি ও দুনিয়াবি স্বার্থের প্রবণতা দেখা যাচ্ছে। গ্রুপিং, নেতৃত্বের লোভ এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। জামায়াতের এমপিদের টার্গেট করে চরিত্রহননের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগণের মন জয় করে ৫ আগস্টের চেয়েও বড় বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন