সংবাদ
সংবাদ

টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ - বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতামূলক উদ্যোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম

টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ - বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতামূলক উদ্যোগ
ছবি: সংবাদ

‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ - এই আশাবাদী বার্তাকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান ‘জেকে লাইফস্টাইল’। ডায়াবেটিস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, রোগের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং জীবনযাপনে ইতিবাচক পরিবর্তনের গুরুত্ব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

১৪ নভেম্বর সকাল ৬টায় রাজধানীর আফতাবনগরে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। র‍্যালি শেষে আফতাবনগরের আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি, ইনসুলিন রেজিস্ট্যান্স নির্ভুলভাবে শনাক্তকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ HOMA-IR টেস্টের ওপর বিশেষ ছাড়ের কুপন বিতরণ করা হয়। এ সময় স্বয়ং ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডায়াবেটিস প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

ক্যাম্পেইনের ধারাবাহিকতায় জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ডা. জাহাঙ্গীর কবির ডায়াবেটিসের মূল কারণ, ইনসুলিন রেজিস্ট্যান্সের নেতিবাচক প্রভাব এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে রোগ থেকে মুক্তির উপায়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। 

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ মূলত টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রতিদিনের জীবনধারায় কিছু সুনির্দিষ্ট পরিবর্তন আনা জরুরি। এর মধ্যে রয়েছে - স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়ম মেনে রোজা বা অটোফেজির চর্চা করা, নিয়মিত শারীরিক ব্যায়াম বা হাঁটা, পর্যাপ্ত পরিমাণ ঘুমানো এবং মানসিক প্রশান্তি বজায় রাখা।

এ ছাড়া এই ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট, শিক্ষণীয় ভিডিও ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হয়। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষও ঘরে বসে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পান।

জেকে লাইফস্টাইলের মতে, সঠিক সময়ে সচেতন হয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন প্রণালীতে প্রয়োজনীয় পরিবর্তন আনলে টাইপ-২ ডায়াবেটিসের মতো জটিল রোগ থেকেও পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ - বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতামূলক উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত