সংবাদ
সংবাদ

ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা


প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন (৩৪) একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে নূর মোহাম্মদ পোড়াদহ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। বিরোধের একপর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, নিহত ওই ব্যক্তির মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন (৩৪) একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে নূর মোহাম্মদ পোড়াদহ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। বিরোধের একপর্যায়ে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, নিহত ওই ব্যক্তির মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত