সংবাদ
সংবাদ

সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশ, ঢাকা থেকে গ্রেপ্তার যুবক

 প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশ, ঢাকা থেকে গ্রেপ্তার যুবক
ছবি : সংবাদ

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে মো. খালিদ পারভেজ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার ঢাকার শাহবাগ এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার খালিদ পারভেজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি। 

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে অধিনায়কের পক্ষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একান্ত সময় কাটান। পরে গত ১৬ জুন কোনো কারণ না জানিয়ে ওই নারীকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের গোপন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, খালিদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

এসআরবি জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের একটি যৌথ আভিযানিক দল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণ, পর্নোগ্রাফিসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশ, ঢাকা থেকে গ্রেপ্তার যুবক

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত