জীবনরক্ষাকারী বিদেশি ওষুধের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। আড়াই থেকে তিন বছর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সম্প্রতি বিদেশি ওষুধের মূল্য পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। দেশের চাহিদার শতকরা দুই ভাগ ওষুধ এখনো বিদেশ থেকে আমদানি করা হয়। বাকি ৯৮ ভাগ ওষুধ দেশে উৎপাদন করা হয়।
ওষুধ আমদানিকারকদের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে চলতি বছরের গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ওষুধ আমদানিকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগে ডলারের মূল্য ছিল ৮৫ টাকা। এখন তা বেড়ে ১২৫ টাকা পর্যন্ত হয়েছে। কিন্তু ওই সময় ডলারের মূল্য বাড়লেও ওষুধের মূল্য নানা কারণে আর বাড়েনি।
অন্তর্বর্তী সরকারের সময় ওষুধের মূল্যে তেমন পরিবর্তন আসেনি। ফলে অনেক আমদানিকারক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আমদানি বন্ধ করে দিয়েছেন। আর অন্যরা কোনোমতে জোড়াতালি দিয়ে অফিস পরিচালনা করছেন। তারপরও নিবন্ধন থাকা সত্ত্বেও জীবনরক্ষাকারী ওষুধ আমদানি বন্ধ থাকার সুযোগে অসাধু ও নকলবাজরা যে সব ওষুধ বেশি দামে বিক্রি হয়, সেগুলোর নকল করছে। এসব নকল ও ভেজাল ওষুধ খেয়ে রোগীরা আরও বেশি অসুস্থ হচ্ছেন।
যে সব বিদেশি ওষুধের দাম বেশি, বাজারে সেগুলোর সংকটও আছে। ওই সব ওষুধই নকল করা হয়। অনেক সময় কোনো কোম্পানির ওষুধ নকল হলে বিক্রি কমে যাবে—এমন আশঙ্কায় বিষয়টি গোপন রাখা হয়। অনেক প্রতিষ্ঠান মনে করে, ভেজাল ওষুধ উদ্ধারে অভিযান চালানোর পক্ষে মতামত দেন।
সূত্রগুলোর মতে, গর্ভাবস্থায় নানা জটিলতা এড়াতে ও প্রসবের পরবর্তী ঝুঁকি কমাতে চিকিৎসকরা জীবনরক্ষাকারী রোফাইল্যাক ইনজেকশন ব্যবহারের পরামর্শ দেন। বর্তমানে এই ওষুধটি বৈধ পথে আমদানি করা হচ্ছে।
এভাবে ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন ধরনের ওষুধ বিদেশ থেকে আমদানি করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে বর্তমান ডলারের মূল্য অনুযায়ী ও আমদানিসহ অন্যান্য খরচ মিলিয়ে মূল্য নির্ধারণ করা হয়। এটি ব্যবহার করলে অসুস্থ রোগীরা দ্রুততম সময়ে সুস্থ হয়ে উঠবেন।
নকল ওষুধের ভয়াবহতা নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ‘নকল ওষুধ সেবন বা ব্যবহারের ফলে রোগীর কিডনি, লিভার, মস্তিষ্ক ও ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি নিম্নমানের বা খারাপ কেমিক্যাল দিয়ে তৈরি ওষুধ মৃত্যুর কারণও হতে পারে।’
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্য জিয়াউর রহমান বলেছেন, যারা জীবনরক্ষাকারী ওষুধ নকল করে, তাদের আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তি হওয়া উচিত।
আর্মড পুলিশের একজন কর্মকর্তা জানান, গত সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার তৈরি বিপুল পরিমাণ ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করার অভিযোগে মোহাম্মদ আমিন নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ওই ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।
এই সম্পর্কে উখিয়া ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের ১০ লিটার জেল, বাম তৈরির উপকরণ ও ৩ হাজার বোতলের ঢাকনা এবং বাংলাদেশে ব্যবহৃত বিপুল পরিমাণ মিয়ানমারের ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভেজাল ওষুধ প্রস্তুতকারী রোহিঙ্গা সদস্যরা আগে মিয়ানমার এলাকায় নকল ওষুধ তৈরি করা শিখেছে। এখন বাংলাদেশে শরণার্থী শিবিরে তারা ওই ওষুধ তৈরি করে বিক্রির চেষ্টা করছে।
পর্যটন জেলা কক্সবাজার শহর ও কক্সবাজারের বার্মিজ মার্কেটগুলোতে বিদেশি ভেজাল পণ্য বিক্রি করা হয়। পর্যটকরা ওই সব পণ্য কেনেন। সেগুলো আসল না নকল, তা শনাক্ত করা কষ্টকর হয়ে পড়েছে। মিয়ানমারের বিভিন্ন ওষুধ যে চক্রটি তৈরি করে, তাদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করার জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কাজ করছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আকতার হোসেন বলেন, নকল ও ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে তারা কাজ করছেন। প্রতিদিন একাধিক টিম অভিযান চালায়। অনেক সময় মোবাইল কোর্ট বসিয়েও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি থামছে না।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন