সংবাদ
সংবাদ

ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান
ছবি : সংগৃহীত

দলীয় কর্মসূচিগুলোকে প্রাণবন্ত করতে সব শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে এবং ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।

জুলাই নিয়ে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলে মনে করেন জামায়াত আমির।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান ডা. শফিকুর রহমান। 

সেই সঙ্গে তিনি বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে ভিসি, প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

দলীয় কর্মসূচিগুলোকে প্রাণবন্ত করতে সব শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে এবং ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।

জুলাই নিয়ে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলে মনে করেন জামায়াত আমির।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান ডা. শফিকুর রহমান। 

সেই সঙ্গে তিনি বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে ভিসি, প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত