বছরের পর বছর যমুনার ভয়াবহ ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়েছেন তারা। নদীগর্ভে বিলীন হয়েছে শেষ সম্বলটুকুও। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনার বুকে নতুন চর জেগে উঠলে সেই চরে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন ভাঙনকবলিত মানুষগুলো। বাদাম, কালাই, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ করে নতুন করে বাঁচার পথ খুঁজছিলেন তাঁরা।
কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী একটি মহল। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে শ্রমিক ও নৌকা নামিয়ে নতুন জেগে ওঠা চরের মাটি ও বালু কেটে নিয়ে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন চরের কৃষিজমি ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে অনিশ্চয়তায় পড়েছে শতাধিক অসহায় মানুষের জীবিকা।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের মটিয়ারপুর এলাকায় যমুনার বুকে জেগে ওঠা নতুন চরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের এমন অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বৈধ বালুমহালের ইজারাদার হাজী আব্দুস সাত্তারের নাম ব্যবহার করে স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চক্র এ কর্মকাণ্ড পরিচালনা করছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যমুনা নদীতে সিরাজগঞ্জ সদর উপজেলার তিনটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। এগুলো হলো শিমলা, জিআর পাড়া ও চন্ডালবয়ড়া মৌজা। তবে মটিয়ারপুর এলাকায় কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। ফলে ইজারার আওতাবহির্ভূত ওই এলাকা থেকে বালু বা মাটি উত্তোলনের কোনো বৈধ সুযোগ নেই।
সরেজমিনে দেখা যায়, যমুনার পানি কমে যাওয়ার পর মটিয়ারপুর এলাকায় বিস্তীর্ণ নতুন চর জেগে উঠেছে। দীর্ঘদিনের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা এই চরে বাদাম, কালাই, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ শুরু করেছেন। কিন্তু তাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল বিপুলসংখ্যক শ্রমিক নিয়োগ করে চরের বিভিন্ন অংশ থেকে মাটি ও বালু কেটে নিচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাত থেকে সকাল পর্যন্ত সারি সারি নৌকায় করে চর থেকে মাটি ও বালু কেটে নিয়ে যাওয়া হচ্ছে। পরে সেগুলো পাঁচঠাকুরী নৌকাঘাটে স্তূপ করে রাখা হয়। সেখান থেকে ট্রাকযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে এসব মাটি ও বালু। নৌকায় আনা মাটির পরিমাণ ও হিসাব তদারকির দায়িত্বে রয়েছেন হাজী আব্দুস সাত্তারের নিয়োজিত যুবক সাব্বির হোসেন প্রান্ত এবং স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর, আব্দুল করিম ও মোতাহারসহ কয়েকজন জানান, যমুনার ভাঙনে সর্বস্ব হারানো মানুষগুলো নতুন জেগে ওঠা চরে চাষাবাদ করে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখছিলেন। কিন্তু নির্বিচারে মাটি কেটে নেওয়ায় তাদের সেই স্বপ্ন এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
তাদের অভিযোগ, হাজী আব্দুস সাত্তার নদীর নির্দিষ্ট বালুমহাল ইজারা নিয়েছেন। কিন্তু মটিয়ারপুরের নতুন জেগে ওঠা চর তার ইজারার আওতাভুক্ত নয়। এরপরও প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় চরের মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে তাদের আবাদি জমি নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নতুন করে বসতি ও চাষাবাদের সম্ভাবনাও হুমকির মুখে পড়ছে।
মটিয়ারপুর চরের বাসিন্দা মোতাহার হোসেন ও জাহাঙ্গীর বলেন, ‘যারা মাটি কাটছে, আমরা তাদের নিষেধ করেছি। বলেছি, এই চরে আমাদের আবাদ রয়েছে, এখান থেকে মাটি কাটা যাবে না। কিন্তু নৌকায় থাকা লোকজন বলেছে, তারা হাজী সাত্তারকে টাকা দিয়ে মাটি কাটছে। আমাদের প্রশ্ন, জমি বা চর যদি আমাদের আবাদি জমি হয়, তাহলে অন্য কাউকে টাকা দিয়ে তারা কীভাবে মাটি কাটে? হয়তো জায়গাটি সরকারি খাস খতিয়ানে রয়েছে, কিন্তু এ চর তো ইজারা দেওয়া হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ভাঙনকবলিত এক ব্যক্তি বলেন, ‘যমুনার ভাঙনে বাড়িঘর হারিয়ে এখন আফানিয়ার চরে একটি ঝুপড়িতে বসবাস করছি। নতুন করে চর জেগে ওঠায় সেখানে আবাদ করে কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু প্রভাবশালীরা যেভাবে চর কেটে নিয়ে যাচ্ছে, তাতে আমাদের জীবিকার পথ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা কোথায় যাব, কীভাবে বাঁচব?’
প্রশাসনের নজর এড়িয়ে একটি প্রভাবশালী চক্র বালু ও মাটি উত্তোলন করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি ফরহাদ হোসেন কালু। তিনি বলেন, চরে চাষাবাদ করেই দরিদ্র ও অসহায় মানুষগুলো জীবিকা নির্বাহ করেন। এভাবে চর কেটে উজাড় করা হলে তাদের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও হারিয়ে যাবে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এদিকে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বললে তারা জানান, হাজী আব্দুস সাত্তারের কাছ থেকে মাটি ও বালু কিনে নিয়ে উত্তোলন করছেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাজী আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমাদের বৈধ বালুমহাল থেকে উত্তোলিত বালু তারা কিনে নিয়ে বিক্রি করার কথা। মটিয়ারপুরের চর কেটে নেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে আপনারা নিউজ করেন।’
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল মাফি বলেন, ইজারা দেওয়া বালুমহালের বাইরে অন্য কোনো স্থান থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। নদীর চর কেটে নেওয়ারও কোনো প্রশ্ন আসে না। বিষয়টি ইতিমধ্যে তার নজরে এসেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যমুনার ভাঙনে সর্বস্ব হারানো মানুষের কাছে নতুন জেগে ওঠা চর ছিল ঘুরে দাঁড়ানোর শেষ আশ্রয়। সেই চরের মাটি কেটে নেওয়ার অভিযোগ এখন তাদের নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, ইজারার বাইরে থাকা চরে কার অনুমতিতে চলছে মাটি-বালু উত্তোলন, কারা এর পেছনে রয়েছেন এবং প্রশাসনের নিষেধাজ্ঞা ও নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে চলছে এই কর্মকাণ্ড? এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন