প্রাকৃতিক দুর্যোগের কবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। অথচ দুর্যোগ প্রস্তুতিতে শিশুদের সুরক্ষার বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না।
২০০৭ সালের ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডরের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শরণখোলা উপজেলায় নিহত মোট ৭২২ জনের মধ্যে শিশুর সংখ্যা ছিল ৪৩৯। একসঙ্গে এত শিশুর প্রাণহানির ঘটনা বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে।
কিন্তু গত ১৫ বছরে শিশু সুরক্ষার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টদের অভিমত। তারা দুর্যোগে শিশুর নিরাপত্তা ও শিশু সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার দাবি তুলেছেন।
সিডরে ক্ষতিগ্রস্ত শিশু, অভিভাবক ও দুর্যোগ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সিডরের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শরণখোলা উপজেলায় নিহত মোট ৭২২ জনের মধ্যে নির্মমভাবে হারিয়ে ছিল ৪৩৯ শিশু। এদের মধ্যে সদ্য ভূমিষ্ঠ থেকে ১৮ বছরের শিশু রয়েছে।
সিডরে মৃত্যু উপত্যকা শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামে সিডরের রাতে দুলাল মিয়ার স্ত্রীর জন্ম দেওয়া শিশুটি জন্মের মাত্র ৬ ঘণ্টার মধ্যে বলেশ্বরের প্রবল তোড়ে ভেসে যায়। সিডরে নিহতদের মধ্যে এ শিশুটি সবচেয়ে হতভাগ্য। এ পৃথিবীর একটি সূর্যোদয় দেখার আগেই প্রলয়ঙ্করী দুর্যোগের নির্মম শিকার হয়ে প্রাণ হারিয়েছে শিশুটি।
৪৩৯ শিশুর মধ্যে বেশিরভাগের বয়স এক মাস থেকে ৫ বছরের মধ্যে। সিডরে নিহত অন্য শিশুদের মধ্যে রাজৈর গ্রামের রফিক মিয়ার কন্যা তামান্নার বয়স ছিল মাত্র ২২ দিন, দক্ষিণ সাউথখালী গ্রামের আসলাম মিয়ার কন্যা সুমাইয়ার বয়স ছিল মাত্র এক মাস, একই গ্রামের বেলাল মিয়ার কন্যা বিলকিস ও উত্তর সাউথখালী গ্রামের শহিদুলের কন্যা সুরমার বয়স ছিল মাত্র দুই মাস।
দুর্যোগ বিশেষজ্ঞদের মতে, সিডরে উপকূলীয় উপজেলা শরণখোলার এতগুলো শিশু যেমন চরম যন্ত্রণা ভোগ করে প্রাণ দিয়েছে, তেমনি সিডরে নিহতদের জীবিত শিশুরা অভিভাবকহীন হয়ে চরম অসহায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। বগী গ্রামের সোহেল পঞ্চায়েত সিডরে তার মা-বাবা ও ভাইবোনদের হারিয়ে চরম অসহায় হয়ে পড়ে। ২০০৭ সালে সোহেল বগী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর। প্রথম দিকে দেশি-বিদেশি দাতা ও এনজিওর সাহায্য নিয়ে বড় বোনের আশ্রয় থেকে লেখাপড়া করলেও তখন সে অনেকটা অসহায় হয়ে পড়ে। মা-বাবা ও নিজের স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও একসময় তা বন্ধ হয়ে যায়। তার মতো সিডরে মাতা-পিতা হারানো অনেক শিশু বেড়ে উঠেছে চরম অযত্ন ও অবহেলায়।
দুর্যোগকবলিত শরণখোলা এলাকার চারণ সাংবাদিক নজরুল ইসলাম আকন বলেন, দুর্যোগে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়। একদিকে তাদের জীবন বিপন্ন হয়, অন্যদিকে পিতা-মাতা হারিয়ে শিশুরা অসহায় হয়ে পড়ে।
রেড ক্রিসেন্ট সোসাইটি শরণখোলার মাঠকর্মকর্তা সাদিত হোসেন শাওন জানান, মাঠ পর্যায়ে তারা সামগ্রিকভাবে কাজ করলেও শিশুদের জন্য তাদের বিশেষ কোনো কর্মসূচি নির্ধারিত নেই।
উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ বলেন, তারা শিশুদের নিয়ে কাজ করছেন। তবে দুর্যোগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আরও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে বলে তার অভিমত। তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষা কমিটিগুলোকে কার্যকর করার দাবি জানান।
উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী যেকোনো পরিস্থিতিতে শিশু সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার কথা থাকলেও জাতীয় পরিকল্পনা ও মাঠ পর্যায়ের বাস্তবায়নের ক্ষেত্রে তা উপেক্ষিত হচ্ছে।
সিডর ও প্রাকৃতিক দুর্যোগে কাজে অভিজ্ঞ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন অভিমত ব্যক্ত করে বলেন, দুর্যোগে শিশুদের জীবন বিপন্ন হয়। তাদের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয়। অভিভাবক হারিয়ে তারা আশ্রয়হীন হয়ে পড়ে। আশ্রয়ের অভাবে তারা নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুতিমূলক পরিকল্পনায় শিশু সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন