ডিসেম্বর মাসকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা হিসেবে বিবেচনা করছে সরকার। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে নীতিনির্ধারকরা। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি কঠোরভাবে ঠেকাতে সরকার ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে।
একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোও পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। অন্যদিকে, নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো এবং গোয়েন্দা নজরদারি জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সদস্যসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় থেকে নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শেষ হওয়ার পর দলীয় এমপিদের সবাইকে নিজ নিজ নির্বাচনি এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গত ৯ নভেম্বর অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদনেতা তারেক রহমান বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকবো। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে - আমাদের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’ দলীয় প্রধান আরও বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকবো। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’
মহান বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বিশাল র্যালিকে একটি জোরালো ‘বার্তা’ হিসেবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, ‘যদিও প্রতি বছরই আমরা এ ধরনের র্যালি করে থাকি, তারপরেও বলব চলমান প্রেক্ষাপটে এ ধরনের বিশাল র্যালি অবশ্যই একটি বার্তা। বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে। অতীতের মতো সামনের দিনগুলোতে জনগণকে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে বিএনপি।’
দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে জননিরাপত্তা নিশ্চিতে ও নাশকতা প্রতিরোধে ইতিমধ্যেই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি এবং যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ‘সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে’ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এ ছাড়াও ফার্মগেট ও কাওরান বাজার এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ মিছিল করছেন নেতাকর্মীরা। নাশকতার সঙ্গে সম্পৃক্ত বা সন্দেহভাজনদের গ্রেপ্তারেও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন বিএনপির স্থানীয় লোকজন।
এদিকে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির মিত্র দল ও জোটগুলোও কর্মসূচি নিয়ে মাঠে নামছে। ‘১২ দলীয় জোট’ রোববার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পাশাপাশি ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ সোমবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, ‘সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।’

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন