সংবাদ
সংবাদ

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংবাদ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন একাধিক ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর রাত সোয়া একটার দিকে খবর পান বাজারে আগুন লেগেছে। এসে দেখেন চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। এতে তার নিজের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরেক ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাতে আগুন লাগার পর থেকে ভোর পর্যন্ত স্থানীয় লোকজন সম্মিলিতভাবে তা নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে ফেলেন। বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার অভিযোগ করেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা সময়মতো পৌঁছাতে পারেনি। দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারলে অন্তত ৫ থেকে ৭টি দোকান রক্ষা করা সম্ভব হতো।

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল জানান, এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় বিকল্প পথে ছোট গাড়ি নিয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রওনা হলেও ভাঙা সেতুর কারণে সরাসরি পৌঁছানো সম্ভব হয়নি। পরে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত