সংবাদ
সংবাদ

‘জয় বাংলা’ স্লোগানে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

‘জয় বাংলা’ স্লোগানে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ
ছবি : সংগৃহীত

নাটোর সদরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রোববার দিবাগত রাত ১১টার দিকে দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. মনসুর রহমান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন ব্যক্তি দত্তপাড়া বাজারে আসেন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর প্রায় শতাধিক ফাঁকা গুলি করেন।

গুলির শব্দে ও বিস্ফোরণে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পর গুলি ও ককটেল ছোড়া দলটি আবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।

ওসি মনসুর রহমান বলেন, কারা ককটেল ও গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগের নাশকতা রুখতে দত্তপাড়া বাজারে বিক্ষোভ করেছে নাটোরে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


‘জয় বাংলা’ স্লোগানে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

নাটোর সদরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রোববার দিবাগত রাত ১১টার দিকে দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. মনসুর রহমান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন ব্যক্তি দত্তপাড়া বাজারে আসেন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর প্রায় শতাধিক ফাঁকা গুলি করেন।

গুলির শব্দে ও বিস্ফোরণে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পর গুলি ও ককটেল ছোড়া দলটি আবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যায়।

ওসি মনসুর রহমান বলেন, কারা ককটেল ও গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।

এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আওয়ামী লীগের নাশকতা রুখতে দত্তপাড়া বাজারে বিক্ষোভ করেছে নাটোরে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত