জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংসদ ভবনে অবস্থিত সোনালী ব্যাংক শাখা ও এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অন্যদিকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং সৌরবিদ্যুৎ সংক্রান্ত পৃথক দুটি কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় গণপূর্ত অধিদপ্তরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সোনালী ব্যাংক শাখায় সাব-মিটার স্থাপন ও সব বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলেও পৃথক সাব-মিটার বসানোর সিদ্ধান্ত হয়।
বৈঠকে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের ওপর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়। এসময় বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা নিয়ে আলোচনা হয়। তবে ডিপিডিসির প্রণীত সোলার পাওয়ার সিস্টেম চালুর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক বলে প্রতীয়মান হয়নি। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় জরিপ শেষ করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তুতকৃত প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।
ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার ‘ফারহান ফাইয়াজ’ খেলার মাঠের বরাদ্দ ও এ সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়টি যাচাইয়ে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজের সমন্বয়ে গঠিত এ কমিটিতে সংসদ সচিবালয়, গণপূর্ত, সমাজকল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটিকে আগামী সভায় প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এছাড়া পার্লামেন্ট মেম্বার ক্লাবের সঙ্গে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ইজারা চুক্তির বিষয়ে বৈঠকে আপত্তি জানানো হয়। চুক্তিনামাসহ বিষয়টি অবিলম্বে স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ সভায় কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, মারদিয়া মমতাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘বিশেষ সৌরবিদ্যুৎ বিল’ নিয়ে আলোচনা
একই দিন জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
এই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো ও মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন। এছাড়া মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন