সংবাদ
সংবাদ

নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষ বন্ধের দাবিতে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষ বন্ধের দাবিতে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

নারীর প্রতি বিদ্বেষ দূর করা এবং সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে রাজপথে বিক্ষোভ করেছেন শত শত পুরুষ। সুইজারল্যান্ডের পার্লামেন্টের সামনে স্থানীয় সময় গত শনিবার (১৪ নভেম্বর) ‘নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এই অভিনব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের মূল আহ্বান ছিল - নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদেরই আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 

সাম্প্রতিক সময়ে দেশটিতে কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীর প্রতি বিদ্বেষমূলক প্রবণতা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় এবং এর বিরুদ্ধে জোরালো পাল্টা মতবাদ গড়ে তোলার লক্ষ্যেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। আয়োজক ও বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্মের মধ্যে নারীর প্রতি এ ধরনের বিদ্বেষমূলক মনোভাব গড়ে ওঠার পেছনে ডানপন্থী অনলাইন ফোরাম ‘ম্যানোস্ফিয়ার’ বড় ধরনের ভূমিকা রাখছে, যা মূলত পুরুষতান্ত্রিক আধিপত্য ও নারীদের প্রতি ঘৃণা ছড়ায়।

বিক্ষোভের অন্যতম আয়োজক ৪২ বছর বয়সী সমাজকর্মী ক্রিস্টফ গোস্তেলি বলেন, ‘নারী ও সমকামীদের প্রতি সহিংস আচরণের যে সমস্যা আমাদের সমাজে বিদ্যমান, তার মূল কারণ আমরা পুরুষেরা। এ কারণে আমাদের প্রতিবাদ জানানো অত্যন্ত জরুরি। আমাদের পরিষ্কার ভাষায় বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না, বরং সমাধানের অংশ হতে চাই।’ উল্লেখ্য, ‘ম্যানার’ নামের একটি সংগঠনের সঙ্গে মিলে এই বিক্ষোভের আয়োজন করেন ক্রিস্টফ গোস্তেলি।

জরিপে চাঞ্চল্যকর তথ্য:

জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও বাবাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘ম্যানকেয়ার’ গত জুনে একটি জরিপ প্রকাশ করে। সেই জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী সুইস পুরুষের অর্ধেকই পৌরুষ সম্পর্কে কঠোর ও আধিপত্যবাদী ধারণা পোষণ করেন। এমনকি তাদের বিশ্বাস, প্রকৃত পুরুষেরা সমাজে ধীরে ধীরে নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলছেন। জরিপে আরও জোরালোভাবে বলা হয়েছে, সহিংসতাকে উসকে দেয় - এমন সব পুরুষতান্ত্রিক ধারণার বিরুদ্ধে সমাজের সর্বস্তরে আলোচনা হওয়া দরকার এবং এই সচেতনতা তৈরির কাজ শুরু করতে হবে বিদ্যালয় পর্যায় থেকেই।

কী বলছে দেশটির সরকার?

নারীদের ওপর অনলাইন সহিংসতার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে চলতি মাসের শুরুতে একটি বিশেষ সম্মেলনে অংশ নেন সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট জেনস। গত ২ নভেম্বর তিনি এক বক্তব্যে জানান, সুইজারল্যান্ডে সংঘটিত মোট সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটিই পুরুষেরা ঘটিয়ে থাকেন এবং ধর্ষণের অপরাধে এ হার প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত।

বিচারমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, ‘সব পুরুষ এমন নন। তবে আমাদের এটি নির্দ্বিধায় স্বীকার করতে হবে যে প্রায় সব ক্ষেত্রেই অপরাধের সঙ্গে পুরুষেরা জড়িত।’ তিনি উল্লেখ করেন, পুরুষের সহিংস আচরণ সাধারণত কাউকে অপমান, হেয় প্রতিপন্ন বা আঘাত করার মাধ্যমে শুরু হয়। তাই এই ধরনের অপরাধমূলক ও সহিংস সংস্কৃতি চিরতরে বন্ধ করতে প্রতিটি পুরুষকেই নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষ বন্ধের দাবিতে সুইজারল্যান্ডে পুরুষদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত