সংবাদ
সংবাদ

নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, সরকারের পাশাপাশি চলছে দল গোছানোর উদ্যোগ

মহসীন ইসলাম টুটুল
মহসীন ইসলাম টুটুল
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, সরকারের পাশাপাশি চলছে দল গোছানোর উদ্যোগ

  • প্রশাসনিক সংস্কার ও দলীয় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির দ্বিমুখী চ্যালেঞ্জে বিএনপি
  • মানুষের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের অগ্রাধিকার: নজরুল ইসলাম খান
  • বিএনপি জনগনকে সাথে নিয়ে সব ধরনের অপচেষ্ট প্রতিহত করবে: মোস্তফা জামান

দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাজধানী ঢাকাসহ সারাদেশে নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি।

আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে বড় ধরনের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে দলটি। একই সঙ্গে সরকার পরিচালনার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর দলীয় কাউন্সিল সামনে রেখে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন দলের নীতিনির্ধারকেরা।

যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে। সে ধরাবাহিকতায় আগামী ২০ নভেম্বর শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুষ্কৃতকারীরা যাতে কোনো ধরনের অপকর্ম বা নাশকতা করতে না পারে, সেজন্য এই অবস্থান কর্মসূচি। কোনো এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত নেতাদের জবাবদিহি করতে হবে বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ প্রয়োজনে সরাসরি শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে দলটি। এ বিষয়ে ঢাকা উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মোস্তফা জামান সংবাদকে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও কতিপয় একটি গোষ্ঠি বিএনপি সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে। বিএনপি জনগনকে সাথে নিয়ে সব ধরনের অপচেষ্ট প্রতিহত করবে।

বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে, টানা ১৭ বছরের বঞ্চনা কাটিয়ে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এখন বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন করে গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় ভিত্তি শক্তিশালী করতে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে কাজ করছেন দলের দায়িত্বপ্রাপ্তরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ নিপীড়নের পর মানুষের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের অগ্রাধিকার। দল ও সরকার উভয়কেই সফল হতে হবে। তৃণমূলের পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলেই জাতীয় কাউন্সিলের আয়োজন করা হবে। দল গোছানো এবং সরকার পরিচালনা উভয়ই গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মন্তব্য তার।

জানা গেছে, ৮২টি সাংগঠনিক জেলার মধ্যে ৭২টিরই মেয়াদ শেষ হয়েছে। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনগুলোকেও নতুন করে সাজানো হচ্ছে। সংগঠনগুলোর পুনর্গঠনের কাজ দ্রুত চলছে। দল ও অঙ্গ সংগঠনের কমিটি গঠন-পুনর্গঠনের পাশাপাশি দলের শূন্য পদ পূরণেরও প্রক্রিয়া শুরু হয়েছে। সাংগঠনিক চেইন অব কমান্ড বজায় রাখতে বিভিন্ন কমিটির শূন্য পদগুলোতে দ্রুত পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র মতে, রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়েই দল পুনর্গঠনের এই কাজ শুরু হয়েছে। দল পুনর্গঠনের অংশ হিসেবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে এরই মধ্যে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটিতে এখনো তিনটি পদ শূন্য রয়েছে।

দলের সূত্রগুলো জানিয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে জোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। সরকার পরিচালনার পাশাপাশি স্থানীয় এই নির্বাচনগুলোতে তৃণমূলের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং দলের শক্তি প্রদর্শন করতে বেশ কিছু কৌশল নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম কৌশল হিসেবে দেখা হচ্ছে একক প্রার্থী নিশ্চিতকরণ। একাধিক ‘বিদ্রোহী প্রার্থী’ ঠেকাতে এবং একক প্রার্থীর পক্ষে ঐক্য বজায় রাখতে দল কড়া নির্দেশনা জারি করেছে। 

দলটির কমিটিতে এবং নির্বাচনে যাতে কোনো বিতর্কিত ব্যক্তি স্থান না পায় সে ব্যাপারে কেন্দ্র থেকে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সরকার পরিচালনার পাশাপাশি দল গোছানোর এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের মাধ্যমে দলের বিভিন্ন স্তরের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে দল পুনর্গঠন এবং তৃণমূল গোছানোর কার্যক্রমে মনোযোগ দিয়েছে বিএনপি। প্রথম ধাপে জেলা ও উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন স্তরে নেতৃত্ব পুনর্বিন্যাস করে সংগঠনকে আরও কার্যকর করার পরিকল্পনাও রয়েছে। বিএনপির নীতি-নির্ধারণী মহলের মতে, মাঠের নেতৃত্বের বড় একটি অংশ মন্ত্রী-এমপি হয়ে সরকারের দায়িত্বে রয়েছে। তাই তৃণমূলকে নতুন করে শক্তিশালী করা না হলে স্থানীয় ভোটের মাঠে সুফল পাওয়া সম্ভব নয়। ভোটের ফল যেন দলের পক্ষে থাকে, সেই লক্ষ্য সামনে রেখেই দল গোছানোর এই উদ্যোগ বিএনপির।

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও কূটনৈতিক তৎপরতা

এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে খবর প্রকাশিত হয়েছে। ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণার পর থেকেই নাশকতার ঘটনাগুলো বেড়েছে বলে মনে করছেন সরকারের দায়িত্বশীলরা।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, ‘সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। দেশে অস্থিরতা তৈরির যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।’

নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক মাঠ দখলে রাখতে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে বড় ধরনের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ফ্যাসিবাদী শক্তির দোসররা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য গণতান্ত্রিক শক্তি মাঠে থাকবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, একদিকে রাষ্ট্রের প্রশাসনিক সংস্কার এবং অন্যদিকে দলীয় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি; এই দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলাই এখন বিএনপির মূল লক্ষ্য। বিশেষ করে সরকার ও দলকে আলাদা রাখার যে নতুন নীতি নেওয়া হচ্ছে, তা সফল হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক তৈরি হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, সরকারের পাশাপাশি চলছে দল গোছানোর উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত