সংবাদ
সংবাদ

চট্টগ্রাম বন্দরে পাঁচ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার


মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

চট্টগ্রাম বন্দরে পাঁচ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার
সকাল ৮টায় সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন

বকেয়া বেতন, বোনাস ও গ্র্যাচুইটিসসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের আশ্বাসের পর পাঁচ ঘণ্টার কর্মবিরতি শেষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কাজ শুরু করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা এই কর্মবিরতি শুরু করেন। এর ফলে বন্দরের প্রধান টার্মিনালগুলোতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে।

পরে দুপুর ১টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকেরা কাজে ফিরে যান এবং কনটেইনার ওঠানো-নামানোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে এনসিটি ও সিসিটি টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা যায়, বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের অতিরিক্ত পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবিতে সাড়ে পাঁচ শতাধিক শ্রমিক এই কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে তারা বিভিন্ন মাধ্যম ও আলটিমেটামের মাধ্যমে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে নামেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


চট্টগ্রাম বন্দরে পাঁচ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বকেয়া বেতন, বোনাস ও গ্র্যাচুইটিসসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের আশ্বাসের পর পাঁচ ঘণ্টার কর্মবিরতি শেষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কাজ শুরু করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা এই কর্মবিরতি শুরু করেন। এর ফলে বন্দরের প্রধান টার্মিনালগুলোতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকে।

পরে দুপুর ১টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকেরা কাজে ফিরে যান এবং কনটেইনার ওঠানো-নামানোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে এনসিটি ও সিসিটি টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা যায়, বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের অতিরিক্ত পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা পরিশোধের দাবিতে সাড়ে পাঁচ শতাধিক শ্রমিক এই কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে তারা বিভিন্ন মাধ্যম ও আলটিমেটামের মাধ্যমে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে নামেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত