সংবাদ
সংবাদ

কোথায় হারালো তানিশা, কাঁদছেন মা-বাবা

রবিউল ইসলাম রাফি, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

কোথায় হারালো তানিশা, কাঁদছেন মা-বাবা
প্রতীকী ছবি।

বগুড়ার মোকামতলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সী তাযকিয়া আক্তার তানিশা। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও খোঁজ নিয়েছেন।

কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি তার। মেয়েকে ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা জুলেখা বেগম।

তাযকিয়া আক্তার তানিশা মোকামতলার অভিরামপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন মোল্লার মেয়ে। সে  ভবানীপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে অভিরামপুর এলাকা থেকে নিখোঁজ হয় তাযকিয়া। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে এখনো খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

নিখোঁজ তাযকিয়া আক্তার তানিশা

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্রীর সন্ধানে পুলিশ কাজ করছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তার সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।

তাযকিয়া আক্তার তানিশার সন্ধান পেলে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কোথায় হারালো তানিশা, কাঁদছেন মা-বাবা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার মোকামতলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সী তাযকিয়া আক্তার তানিশা। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছেও খোঁজ নিয়েছেন।

কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি তার। মেয়েকে ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা জুলেখা বেগম।

তাযকিয়া আক্তার তানিশা মোকামতলার অভিরামপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন মোল্লার মেয়ে। সে  ভবানীপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে অভিরামপুর এলাকা থেকে নিখোঁজ হয় তাযকিয়া। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে এখনো খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

নিখোঁজ তাযকিয়া আক্তার তানিশা

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্রীর সন্ধানে পুলিশ কাজ করছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তার সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।

তাযকিয়া আক্তার তানিশার সন্ধান পেলে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত