শীতের শুরুতে গরম পানির জন্য গিজারের ব্যবহার বাড়ে। কিন্তু যন্ত্রটি চালু করার পর ভেতর থেকে হাতুড়ি পেটার মতো ঘটং ঘটং বা পটপট শব্দ শোনা গেলে সতর্ক হওয়া প্রয়োজন। সব ক্ষেত্রে এমন শব্দ বড় বিপদের ইঙ্গিত না হলেও সমস্যার কারণ খুঁজে বের করা জরুরি। সময়মতো ব্যবস্থা না নিলে গিজারের কার্যক্ষমতা কমে যেতে পারে, এমনকি যন্ত্রটি নষ্টও হতে পারে।
জীবনধারা ও গৃহস্থালি বিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এর এক প্রতিবেদনে গিজার থেকে অস্বাভাবিক শব্দ হওয়ার তিনটি কারণ তুলে ধরেছেন গৃহস্থালি রক্ষণাবেক্ষণ বিশেষজ্ঞ কিশন লেন এবং পেশাদার প্লাম্বার মর্গান বাক।
পানিতে থাকা বিভিন্ন খনিজ পদার্থ দীর্ঘদিন ধরে গিজারের ট্যাংকের তলায় জমতে পারে। একসময় এগুলো শক্ত স্তর তৈরি করে। ওই স্তরের নিচে আটকে থাকা পানি গিজার চালু হলে উত্তপ্ত হয়ে বাষ্পের বুদবুদ তৈরি করে।
বুদবুদগুলো জমে থাকা শক্ত স্তর ভেদ করে ওপরে ওঠার সময় পটপট বা কড়কড় শব্দ হয়। বিশেষজ্ঞ মর্গান বাকের মতে, ট্যাংকে তলানি জমার কারণে এমন শব্দ হতে পারে।
পানির কল বা ওয়াশিং মেশিন হঠাৎ বন্ধ করলে পাইপের ভেতরে প্রবাহিত পানির গতি আচমকা থেমে যায়। এতে পাইপে কম্পন তৈরি হতে পারে। এ ধরনের সমস্যাকে বলা হয় ‘ওয়াটার হ্যামার’।
বিশেষজ্ঞ কিশন লেনের ব্যাখ্যা অনুযায়ী, পানির চাপের এই আকস্মিক পরিবর্তনের কারণে গিজারের আশপাশের পাইপে ধাতব কিছু আঘাত করার মতো শব্দ শোনা যেতে পারে।
গরম হলে পানির আয়তন কিছুটা বেড়ে যায়। বাড়ির পানির লাইনে চাপ নিয়ন্ত্রক ভাল্ভ থাকলে এবং অতিরিক্ত পানির চাপ বের হওয়ার ব্যবস্থা না থাকলে গিজারের ভেতরে চাপ তৈরি হতে পারে।
মর্গান বাকের মতে, এ অবস্থায় ধাতব ট্যাংক উত্তপ্ত হয়ে প্রসারিত হওয়ার সময় টিকটিক বা মটমট শব্দ হতে পারে।
গিজার থেকে কখন শব্দ হচ্ছে, তা খেয়াল করলে
সমস্যার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
· কল বন্ধ করার পর শব্দ হলে: পাইপের পানির চাপের আকস্মিক পরিবর্তন বা ওয়াটার হ্যামারের সমস্যা থাকতে পারে।
· পানি ব্যবহার না করলেও গিজার চালু অবস্থায় শব্দ হলে: ট্যাংকের ভেতরে খনিজ পদার্থ বা তলানি জমেছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন।
তবে শুধু শব্দের ধরন শুনে নিশ্চিতভাবে সমস্যার কারণ নির্ধারণ করা যায় না। প্রয়োজনে দক্ষ মিস্ত্রির মাধ্যমে পরীক্ষা করাতে হবে।
মাঝেমধ্যে হালকা শব্দ হলে তা সবসময় বিপদের কারণ নাও হতে পারে। কিন্তু নিয়মিত বিকট শব্দ হলে অবহেলা করা ঠিক নয়। ট্যাংকে তলানি জমলে গিজারের কার্যক্ষমতা কমতে পারে। আবার অতিরিক্ত চাপ তৈরি হলে যন্ত্রের সংযোগ বা ট্যাংকের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
গিজারের অস্বাভাবিক শব্দ বন্ধ করতে সমস্যার ধরন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
· ট্যাংক পরিষ্কার: জমে থাকা খনিজ পদার্থ ও তলানি দূর করতে পেশাদার মিস্ত্রির সাহায্যে গিজার ফ্লাশ করাতে হবে।
· পানির চাপ নিয়ন্ত্রণ: পাইপে ওয়াটার হ্যামার অ্যারেস্টর বা প্রয়োজনীয় চাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা স্থাপন করা যেতে পারে।
· নিয়মিত সার্ভিসিং: যন্ত্রের অবস্থা পরীক্ষা ও সময়মতো রক্ষণাবেক্ষণ করালে বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব।
গিজার থেকে নিয়মিত অস্বাভাবিক শব্দ হলে নিজে যন্ত্র খুলে মেরামতের চেষ্টা না করে দক্ষ মিস্ত্রির সহায়তা নেওয়া উচিত। এতে সমস্যার কারণ শনাক্ত করা এবং যন্ত্রের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা সহজ হবে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন