সংবাদ
সংবাদ

সানজিদা কোথায়? আড়াই মাসেও জানতে পারেনি পরিবার


প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

সানজিদা কোথায়? আড়াই মাসেও জানতে পারেনি পরিবার
কিশোরী সানজিদা সানুর সন্ধান মেলেনি আড়াই মাসেও।

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। দীর্ঘদিনেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে স্বজনদের দিন।

নিখোঁজ সানজিদা উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি।

আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এদিকে, সানজিদার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকেও তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পিবিআই তদন্ত করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সানজিদা কোথায়? আড়াই মাসেও জানতে পারেনি পরিবার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। দীর্ঘদিনেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে স্বজনদের দিন।

নিখোঁজ সানজিদা উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি।

আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এদিকে, সানজিদার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকেও তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পিবিআই তদন্ত করছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত