শীতের সকাল কিংবা সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠার স্বাদ নিতে পছন্দ করেন অনেকেই। মৌসুমের শুরুতেই রাস্তার মোড়ে মোড়ে বসতে শুরু করেছে পিঠার দোকান। তবে দোকানে না গিয়েও ঘরে বসে উপভোগ করা যায় এই ঐতিহ্যবাহী পিঠা। চালের গুঁড়া, খেজুরের গুড় ও নারিকেল দিয়ে গ্যাসের চুলাতেই তৈরি করা সম্ভব নরম ও তুলতুলে ভাপা পিঠা।
জেনে নিন সহজ এই রেসিপি।
· চালের গুঁড়া - আধা কেজি
· খেজুরের গুড় - আধা কাপ
· কোরানো নারিকেল - ১ কাপ
· লবণ - স্বাদমতো
· দুধ - সামান্য
একটি পাত্রে চালের গুঁড়া নিয়ে তাতে স্বাদমতো লবণ মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে সাধারণ বা কুসুম গরম দুধ ছিটিয়ে হাত দিয়ে মেখে নিন। খেয়াল রাখতে হবে, গুঁড়া যেন দলা না বাঁধে। মিশ্রণটি হবে ঝুরঝুরে ও হালকা ভেজা।
চাইলে মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে পারেন।
এবার একটি ছোট বাটি বা কাপ নিন। তাতে প্রথমে কিছুটা চালের গুঁড়ার মিশ্রণ দিন। মাঝখানে খেজুরের গুড় ও কোরানো নারিকেল ছড়িয়ে দিন। এরপর ওপর থেকে আবার চালের গুঁড়া দিয়ে পুর ঢেকে দিন।
খেয়াল রাখবেন: পিঠার মিশ্রণ বাটিতে দেওয়ার সময় চেপে বসাবেন না। বেশি চাপ দিলে পিঠা শক্ত হয়ে যেতে পারে। তাই আলতোভাবে স্তর তৈরি করতে হবে।
একটি পাতিল বা ভাপা পিঠা তৈরির হাঁড়িতে পানি নিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে হাঁড়ির মুখে পাতলা ভেজা সুতি কাপড় বেঁধে দিন। চাইলে ছিদ্রযুক্ত চালনি বা জালিও ব্যবহার করতে পারেন।
এবার বাটিতে সাজানো চালের গুঁড়ার মিশ্রণ কাপড়ের ওপর উল্টে দিন। সাবধানে বাটিটি সরিয়ে পিঠার ওপর আরেকটি ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন। এতে বাষ্পের সাহায্যে পিঠা ভালোভাবে সেদ্ধ হবে।
৫ থেকে ৭ মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে নরম ও তুলতুলে ভাপা পিঠা। সাবধানে হাঁড়ি থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ভেতরের খেজুরের গুড় ও নারিকেলের পুর পিঠার স্বাদ বাড়িয়ে দেবে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন