কলা ও আপেল - দুই ফলেই রয়েছে প্রাকৃতিক শর্করা। তাই ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন ব্যক্তিদের ফল দুটি খাওয়ার সময় পরিমাণের দিকে নজর রাখা প্রয়োজন। তবে খাদ্যতালিকা থেকে এগুলো বাদ দেওয়ার দরকার নেই। বরং আস্ত ফল বেছে নেওয়া এবং প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও আঁশযুক্ত খাবারের সঙ্গে খেলে খাবারের পর রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সহায়তা পেতে পারেন।
কলা ও আপেল খাওয়ার কয়েকটি সহজ উপায় রয়েছে। সেগুলো খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য রাখতেও সহায়ক হতে পারে।
সকালের নাশতায় ওটসের সঙ্গে কুচি করা আপেল বা কলা যোগ করতে পারেন। এর সঙ্গে সাধারণ গ্রিক দই, দুধ ও চিয়া বীজ মেশালে খাবারটিতে প্রোটিন ও আঁশের পরিমাণ বাড়বে।
গবেষণায় টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত ওটস খাওয়ার সঙ্গে খালি পেটে রক্তে শর্করা, হিমোগ্লোবিন এ১সি এবং ইনসুলিন প্রতিরোধের সূচক কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।
তবে অতিরিক্ত মিষ্টি উপাদান না দেওয়াই ভালো। কলা বেশি পেকে গেলে এর শ্বেতসারের একটি অংশ শর্করায় পরিণত হয়। একইভাবে আপেল রান্না করলে সেটি তুলনামূলক বেশি মিষ্টি হয়ে উঠতে পারে।
আপেল ও কলার সঙ্গে বাদামের মাখন খেলে খাবারে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি যোগ হয়। এসব উপাদান খাবারের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ার প্রবণতা কমাতে সহায়তা করতে পারে।
একটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে, শুধু শর্করাজাতীয় খাবারের পরিবর্তে দুই টেবিল চামচ পিনাট বাটারসহ খাবার খেলে খাবারের পর রক্তে শর্করা তুলনামূলক কম বাড়ে।
যেভাবে খেতে পারেন:
· আপেল পাতলা করে কেটে তার ওপর বাদামের মাখন লাগিয়ে কুমড়ার বীজ ছড়িয়ে দিন।
· কলা আড়াআড়ি দুই ভাগ করে মাঝখানে বাদামের মাখন দিয়ে তৈরি করতে পারেন ফলের স্যান্ডউইচ।
একটি কলা লম্বালম্বিভাবে দুই ভাগ করে মাঝখানে সাধারণ গ্রিক দই দিতে পারেন। ওপর থেকে কুচি করা আখরোট, চিয়া বীজ ও চিনি ছাড়া কোকো পাউডার ছড়িয়ে পরিবেশন করুন।
গ্রিক দই থেকে পাওয়া প্রোটিন এবং বাদাম ও বীজের চর্বি ও আঁশ খাবারের পুষ্টিমান বাড়ায়। ফলে শুধু কলা খাওয়ার তুলনায় এভাবে তৈরি খাবার রক্তে শর্করা নিয়ন্ত্রণের উপযোগী খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
গবেষণায় সপ্তাহে তিনবার বা দুই কাপ দই খাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। দইয়ের পুষ্টি উপাদান ও গাঁজন প্রক্রিয়া এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়।
আপেল শুধু মিষ্টি খাবারের উপকরণ নয়। নোনতা বা ঝাল সালাদেও এটি ব্যবহার করা যায়। এতে খাবারে মচমচে ভাব ও হালকা মিষ্টি স্বাদ যোগ হয়।
পাতাযুক্ত শাক, কুমড়ার বীজ ও মসুর ডালের সালাদে কুচি করা আপেল মেশাতে পারেন। চাইলে মুরগির মাংস বা ছোলার সালাদেও আপেলের টুকরা যোগ করা যায়।
উদ্ভিজ্জ, দুগ্ধজাত বা প্রাণিজ প্রোটিনের সঙ্গে ফল খেলে খাবারের পর রক্তে শর্করা বেড়ে যাওয়ার প্রবণতা কমতে পারে। তবে এ প্রভাব বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস নেই, এমন ব্যক্তিদের ক্ষেত্রে দেখা গেছে।
কলা ও আপেলে প্রাকৃতিক শর্করা থাকায় এগুলো খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তবে কতটা বাড়বে, তা নির্ভর করে ফলের পরিমাণ এবং এর সঙ্গে অন্য কী খাবার খাওয়া হচ্ছে তার ওপর।
আস্ত ফলে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, পানি ও আঁশ থাকে। এসব পুষ্টি উপাদান শরীরের শর্করা বিপাকপ্রক্রিয়ায় ভূমিকা রাখে। গবেষণায় বেশি পরিমাণে ফল খাওয়ার সঙ্গে প্রি-ডায়াবেটিসের ঝুঁকি কম থাকার সম্পর্কও পাওয়া গেছে।
তাই ফলের রস বা প্রক্রিয়াজাত ফলের পরিবর্তে আস্ত আপেল ও কলা বেছে নেওয়া ভালো। পাশাপাশি পরিমাণ নিয়ন্ত্রণ এবং অন্যান্য পুষ্টিকর খাবারের সঙ্গে ফল খাওয়ার অভ্যাস রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন