যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধর করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিজ কক্ষে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ অভিযুক্ত অভিভাবককে আটক করে।
আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ বিদ্যালয়ের ১২ জন সহকারী শিক্ষক।
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে আরফিন আহমেদ নামের ওই শিক্ষার্থী ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। নির্বাচনী পরীক্ষায় ফেল করায় সে আগামী পরীক্ষায় অংশ নিতে পারবে না - এমন তথ্য জানতে পেরে তার বাবা ইউনুস আলী ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই তিনি প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর ওপর চড়াও হন এবং তাকে থাপ্পড় মারতে শুরু করেন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। এতে দেখা যায়, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজ চেয়ারে বসা থাকা অবস্থায় হঠাৎ ইউনুস আলী কক্ষে প্রবেশ করেন এবং কিছু বুঝে ওঠার আগেই তার গালে চড় বসিয়ে দেন। এ সময় অন্য শিক্ষকরা দ্রুত কক্ষে প্রবেশ করে ইউনুস আলীকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে সেখানে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের আরেক ব্যক্তি প্রবেশ করেন এবং তাদেরকেও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন