সংবাদ
সংবাদ

মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত করা হয়েছে। ওই শ্রমিকের নাম নুপুর।  বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার দুপুরের খাবারের বিরতিতে ওই নারী শ্রমিক বাসার দিকে রওনা হলে পথে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


মিরপুরে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের রূপনগরে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত করা হয়েছে। ওই শ্রমিকের নাম নুপুর।  বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার দুপুরের খাবারের বিরতিতে ওই নারী শ্রমিক বাসার দিকে রওনা হলে পথে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তরা চায়নিজ কুড়াল ও দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর রূপনগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কী কারণে ওই নারী শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত