রাজধানীর মিরপুর-১২ নম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার পর শুরু হওয়া এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সড়ক অবরোধকারী শ্রমিকরা পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান জানান, পরিস্থিতি শান্ত রাখার জন্য তারা শুরু থেকেই তৎপর ছিলেন। আমরা মাইকিং করে শ্রমিকদের সতর্ক করেছি, তাদের সড়ক ব্লক না করতে বলেছি। কিন্তু তারা আমাদের কথা না শুনে উল্টো আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
তিনি আরও উল্লেখ করেন, সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ জন শ্রমিক জড়ো হয়েছিল। পরবর্তীতে পুলিশের কঠোর অবস্থানের মুখে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
সকাল থেকেই ওই এলাকায় শ্রমিকদের আনাগোনা বাড়তে থাকে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, বেলা সাড়ে ১১টার পর থেকে পোশাকশ্রমিকরা মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় জড়ো হতে থাকেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভরত অবস্থায় তারা মিরপুর-১২ নম্বরে যায়। এসময় তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। মূলত সড়ক সচল রাখতে গিয়েই পুলিশের সাথে শ্রমিকদের এই অনাকাঙ্ক্ষিত মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর পৌনে ১২টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক মিরপুর-১২ নম্বর এলাকার মূল সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পোশাকশ্রমিকরা পুলিশ ও বিজিবির ওপর বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে ও বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা ব্যবস্থা হিসেবে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এই ঘটনার পর থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি ও টহল লক্ষ্য করা গেছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন