সংবাদ
সংবাদ

পরকীয়ার জেরে ভায়রাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

পরকীয়ার জেরে ভায়রাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে আপন ভায়রাকে নির্জন মাঠে ডেকে নিয়ে শাবল দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সীমান্ত (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাতটার পর সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আবুল কালাম (২৫) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আবদুস সাত্তার গাজীর ছেলে। অভিযুক্ত সীমান্ত বলাডাঙ্গা এলাকার আসাদুলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আবুল কালাম তার শ্বশুরবাড়ি বলাডাঙ্গায় বেড়াতে যান। রাত সাতটার পর তার আপন ভায়রা সীমান্ত খেত থেকে তরকারি তোলার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে একটি নির্জন মাঠে নিয়ে হাতে থাকা শাবল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে শাবলের আঘাতে আবুল কালামের ডান পা ভেঙে যায়। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আবুল কালামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে সীমান্ত পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির খোঁজখবর নেয় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পরকীয়ার জেরে ভায়রাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত