জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হেগের পিস প্যালেসে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলায় রায় পাঠ শুরু হয়েছে।
আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেছেন, “আদালত দেখতে পেয়েছে যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।”
এটি আইসিজের ইতিহাসে তৃতীয় গণহত্যা মামলা, এবং প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হতে পারে। ১৯৪৮ সালে গণহত্যা কনভেনশন গঠনের পর থেকে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালত গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করেনি।
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে এই মামলা দায়ের করে। অভিযোগ ছিল, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। ২০১৭ সালের আগস্ট থেকে ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়।
মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, সামরিক বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর আক্রমণের জবাবে বৈধ সামরিক অভিযান চালিয়েছিল। ২০১৯ সালে তখনকার নেত্রী অং সান সু চি নিজে হেগে গিয়ে মিয়ানমারের পক্ষে সাফাই দিয়েছিলেন, যা ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
বাংলাদেশের কক্সবাজার শরণার্থী শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন, যারা এই রায়ের দিকে তাকিয়ে আছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, রায় প্রত্যক্ষভাবে তাদের মিয়ানমারে ফেরার পথ সহজ করবে না। রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষ এবং রোহিঙ্গাদের ফিরতে দেওয়ার বিরোধিতার কারণে প্রত্যাবর্তন অনিশ্চিত রয়ে গেছে।
জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি বলেছেন, এই রায় যদি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে স্বীকৃতি দেয়, তাহলে “সমস্ত দেশের দায়িত্ব হবে রায়ের পূর্ণ বাস্তবায়নকে সমর্থন করা”।
প্রসঙ্গত, এই রায় আন্তর্জাতিক আইনে নজির স্থাপন করতে পারে। কারণ একই বিধানের অধীনে দক্ষিণ আফ্রিকা গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার অভিযোগ এনেছে। মিয়ানমার মামলার রায় সেই মামলার বিচারকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন