সংবাদ
সংবাদ

বস্তির অগ্নিঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ জরুরি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

বস্তির অগ্নিঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ জরুরি

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার সকালে লাগা আগুনে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন আশ্রয় ও জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়। অতীতে সেখানে অনেকবার অগ্নিকাণ্ড ঘটেছে। বারবার আগুন লাগলেও ঝুঁকি কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন উঠেছে। প্রতিটি অগ্নিকাণ্ডের পর তদন্ত ও ক্ষয়ক্ষতির হিসাব করা হয়, তবে অগ্নিকাণ্ডের ঝুঁকি আর কমে না।

বস্তির ঘরগুলো ঘনবসতিপূর্ণ। বাঁশ, কাঠ, টিন ও প্লাস্টিকের তৈরি ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিম্নমানের বৈদ্যুতিক তার, অবৈধ সংযোগ, গ্যাসের লিকেজ ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার আগুনের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর সঙ্গে যুক্ত হয়েছে বস্তির সরু রাস্তা ও নগরের যানজট। ফলে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দ্রুত পৌঁছানো এবং নির্বাপণকাজ পরিচালনা কঠিন হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে শুধু অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতা চালানো যথেষ্ট নয়। বস্তিতে নিরাপদ বৈদ্যুতিক সংযোগ, গ্যাস ব্যবহারে সতর্কতা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং জরুরি চলাচলের উপযোগী পথ নিশ্চিত করতে হবে। নিয়মিত পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রমও প্রয়োজন। আগুন লাগার পেছনে নাশকতার অভিযোগ থাকলে সেটিও নিরপেক্ষ তদন্তে খতিয়ে দেখতে হবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বস্তিবাসীর পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। বস্তিবাসীর জীবন ও সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় এড়ানোর সুযোগ নেই। বারবার আগুন লাগর পরও একই দুর্যোগের পুনরাবৃত্তি প্রমাণ করে, প্রতিরোধমূলক ব্যবস্থায় ঘাটতি রয়েছে। এই ঘাটতি দূর করা জরুরি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বস্তির অগ্নিঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ জরুরি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত