মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক ভিত্তি। সরকার, রাজনৈতিক দল কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনা করার অধিকার নাগরিকের রয়েছে। তবে দেশে মত প্রকাশ করতে গিয়ে নিপীড়ন, মামলা, গ্রেপ্তার এমনকি প্রাণহানির শিকার হওয়ার ঘটনাও ঘটছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সাম্প্রতিক প্রতিবেদন সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে দেশের ৩৮ জেলায় মতপ্রকাশের কারণে নিপীড়নের শিকার হয়েছেন অন্তত ১১১ জন। তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার করা বা হেফাজতে নেওয়া হয়েছে। মামলা ছাড়াই আটক হয়েছেন ১৯ জন। পিটুনিতে নিহত হয়েছেন দুজন। এ ছাড়া আটজন চাকরি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অব্যাহতির শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে ২৫ জন সাংবাদিক। তাদের ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব তথ্য স্বাধীন সাংবাদিকতা ও নাগরিকের মতপ্রকাশের অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
রাজনৈতিক সমালোচনার পাশাপাশি ধর্মীয় বিষয় ও ব্যক্তিত্ব নিয়ে বক্তব্য, জুলাই গণঅভ্যুত্থানের সমালোচনা এবং সংবাদ প্রকাশের কারণেও নিপীড়নের ঘটনা ঘটেছে। সাইবার আইন, মানহানি ও সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগের বিষয়টিও পর্যালোচনা করা প্রয়োজন। আইন অপরাধ দমনের জন্য, ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য নয়। সমালোচনা আর অপরাধকে এক করে দেখার সুযোগ নেই।
সরকারের দায়িত্ব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। মামলা ছাড়া আটক, হয়রানিমূলক মামলা ও মতপ্রকাশের কারণে সহিংসতার অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত সাইবার আইনের বিধানও এমনভাবে তৈরি করা প্রয়োজন, যাতে নিরাপত্তার নামে নাগরিকের স্বাধীনতা সংকুচিত না হয়।
গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। ভিন্নমতের প্রতি সহনশীলতা না থাকলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন