সংবাদ
সংবাদ

নরসিংদীতে মা ও বড় ভাইকে বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

নরসিংদীতে মা ও বড় ভাইকে বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে মা ও বড় ভাইকে বঞ্চিত করে পৈতৃক জমি ও ঘরবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ছোট দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা রহিমা বেগম ও তাঁর বড় ছেলে আব্দুল কাদির শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও একটি মামলা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন রহিমা বেগমের ছোট দুই ছেলে সাদেক মিয়া ও আলামিন এবং তাঁদের স্ত্রী তমা আক্তার ও নিলুফা মনি।

লিখিত অভিযোগ ও মামলার আরজি সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ জানুয়ারি রহিমা বেগমের স্বামী সিরাজ উদ্দিন মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েকে ওয়ারিশ হিসেবে রেখে যান। ফরায়েজ অনুযায়ী সবাই ওই সম্পত্তির বৈধ অংশীদার হলেও ছোট দুই ছেলে সাদেক ও আলামিন এবং দুই মেয়ের জামাই মিলে মা, চার বোন ও বড় ভাই কাদিরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা শুরু করেন।

অভিযোগে বলা হয়, সিরাজ উদ্দিন অসুস্থ থাকাকালীন ভালো চিকিৎসক দেখানোর কথা বলে তাঁকে শিবপুর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কাগজপত্র বলে মিথ্যা বুঝিয়ে আগে থেকে প্রস্তুত করা জমির দলিলে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে রহিমা বেগম সাব-রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলের নকল তোলেন। এ নিয়ে প্রশ্ন তুললে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে রহিমা বেগম ও তাঁর বড় ছেলে কাদিরকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং দত্তেরগাঁও মৌজার তিনটি দাগের মোট ১৫ দশমিক ১০ শতাংশ জমি ও ঘরবাড়ি দখলে নেন।

ভুক্তভোগীদের দাবি, বড় ছেলে আব্দুল কাদির প্রবাসে থাকাকালীন পাঠানো অর্থে বাড়িতে চার কক্ষের একটি একতলা ভবন নির্মাণ করেছিলেন, সেটিও দখল করে নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের সহজ কিস্তিতে ২৫ লাখ টাকা ঋণ নিয়ে কেনা একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা গোপনে বিক্রি করে দেন ছোট দুই ভাই। সব মিলিয়ে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন যাপন করছেন মা ও বড় ছেলে।

এদিকে আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস সালাম আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে সাদেক মিয়া, আলামিন, তমা আক্তার ও নিলুফা মনির বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নরসিংদীতে মা ও বড় ভাইকে বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত