সংবাদ
সংবাদ

পথশিশুদের সঙ্গে তারেক রহমানের জন্মদিন পালন

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

পথশিশুদের সঙ্গে তারেক রহমানের জন্মদিন পালন
ছবি: সংবাদ

দেশের পিছিয়ে পড়া নারী ও শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা ও শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নানা পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে পথশিশুদের নিয়ে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বরিশাল নগরের শিশুপার্ক সংলগ্ন বরফকল এলাকায় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর উদ্যোগে এবং ‘সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিজঅ্যাডভান্টেজড চিলড্রেন’ (এসএনডিসি)-এর অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু এবং শিশুদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা তাঁর রয়েছে। সমাজের অবহেলিত শিশুরাও যেন শিক্ষা, ভালোবাসা ও সমান সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। তাই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।’

অনুষ্ঠানে শত শত পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু অংশ নেয়। জন্মদিন উদ্‌যাপনের পাশাপাশি তাদের মধ্যে খাবার, উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কর্মসূচিতে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্যসচিব নাজমুস সাকিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এসএনডিসির সভাপতি সফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ, আইটি সম্পাদক নেয়ামুল রনি, ‘আমাদের পাঠশালা’র সভাপতি মালিহা, সহসভাপতি সানজিদা, সাংগঠনিক সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক হাফসাসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পথশিশুদের সঙ্গে তারেক রহমানের জন্মদিন পালন

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত