সংবাদ
সংবাদ

টানা দুই দিনের বর্ষণে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

টানা দুই দিনের বর্ষণে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত
ছবি: সংবাদ

টানা দুই দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার জনজীবন। অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবারগুলো।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ও শুক্রবার (২০ নভেম্বর) টানা দুই দিন বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অন্যদিকে, মাঠে থাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। 

বিশেষ করে কৃষিনির্ভর এলাকার কৃষকেরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে থাকায় আমন ধানের গাছ নুয়ে পড়া, ধানের শিষ নষ্ট হওয়া এবং পাকা ধানে পচন ধরার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি শীতকালীন আগাম সবজি ও অন্যান্য ফসলের জমিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, অনেক কষ্ট ও ঋণ করে আমন ধানের আবাদ করেছেন তারা। এখন ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন; কিন্তু টানা বৃষ্টিতে সেই স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।  

কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, ‘সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ করেছি। এখন জমিতে পানি জমে আছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধানের ব্যাপক ক্ষতি হবে। আমাদের মতো প্রান্তিক কৃষকদের লোকসান সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।’

কামারালী গ্রামের কৃষক হযরত আলী বলেন, ‘ধান পাকার সময়ে এমন বৃষ্টি আমাদের জন্য বড় বিপদ হয়ে এসেছে। মাঠে কাজ করা যাচ্ছে না, ধানও ঠিকমতো পরিচর্যা করা সম্ভব হচ্ছে না। দ্রুত পানি না নামলে ফলন অনেক কমে যেতে পারে। আবার কারও কারও মাঠে ধান কাটা রয়েছে, সেসব জমিতে পানি জমে ধানে চারা গজানোর (কল হওয়ার) আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’

এদিকে বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে। প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল এসব মানুষ কাজের সন্ধানে বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় গ্রামীণ যোগাযোগব্যবস্থাতেও বিঘ্ন ঘটছে।

কলারোয়া বাজারের ভ্যানচালক ফারুক হোসেন বলেন, ‘প্রতিদিন কলারোয়া বাজারে ভ্যান চালিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা রোজগার করি। কিন্তু গত দুই দিন টানা বর্ষণেও বাজারে ভ্যান চালিয়ে ২০০ টাকাও আয় করতে পারিনি। এভাবে আরও দু-এক দিন চললে সংসার চালানো কষ্টকর হয়ে পড়বে।’

এ বিষয়ে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব জমিতে পানি জমে আছে, সেসব জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। কৃষকদের জমির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। ধানগাছ হেলে পড়লে প্রয়োজনীয় পরিচর্যা এবং রোগবালাই দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি বিবেচনায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।’ 

তিনি আরও বলেন, বৃষ্টির পানি দ্রুত নেমে না গেলে কৃষিতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

টানা দুই দিনের বর্ষণে সাতক্ষীরায় জনজীবন বিপর্যস্ত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত