সংবাদ
সংবাদ

গোপালগঞ্জে ‘লাশ ফেলার ষড়যন্ত্র’ নিয়ে প্রতিমন্ত্রী নুরের সতর্কবার্তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

গোপালগঞ্জে ‘লাশ ফেলার ষড়যন্ত্র’ নিয়ে প্রতিমন্ত্রী নুরের সতর্কবার্তা

গোপালগঞ্জে লাশ ফেলার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

এ বিষয়ে তিনি শ্রমিক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।

​ফেসবুক পোস্টে নুরুল হক নুর লেখেন, শ্রমিক ভাই-বোনসহ গোপালগঞ্জে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কারণ, শ্রমিক আন্দোলন এবং গোপালগঞ্জে লাশ ফেলার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা।

​এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সাতটি জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

​মোতায়েন বাহিনীর বিন্যাস সম্পর্কে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রয়োজনে আরও ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​বিজিবি সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠে নামা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি সদস্যরা সচেষ্ট থাকবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ‘লাশ ফেলার ষড়যন্ত্র’ নিয়ে প্রতিমন্ত্রী নুরের সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত