দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে উপ-বৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই সিদ্ধান্ত কার্যকর করতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নিয়মে সরকারি উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের হিসাবে পাঠানো হবে। তবে যারা আগে থেকেই সমন্বিত উপ-বৃত্তি কর্মসূচির আওতায় টাকা পাচ্ছে কিংবা কর্মসূচির নির্ধারিত সফটওয়্যারে যাদের তথ্য যুক্ত রয়েছে, তাদের নতুন করে হিসাব খোলার দরকার হবে না।
গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক এই নির্দেশনা জারি করেন। নির্দেশনা অনুযায়ী, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া ছাত্রীদের সর্বজনীনভাবে উপবৃত্তির আওতায় আনা হবে। অন্যদিকে, ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।
নির্দেশনায় জানানো হয়েছে, সরকারি উপবৃত্তির টাকা জিটুপি বা গভর্নমেন্ট টু পারসন পদ্ধতিতে বিতরণ করা হবে। এই পদ্ধতিতে টাকা পেতে শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে। যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টাকা পাচ্ছে বা যাদের নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে যুক্ত আছে, তাদের নতুন করে ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে না। তবে যারা এখনো উপ-বৃত্তি পাচ্ছে না, তাদের শিক্ষার্থী বা অভিভাবকের নামে প্রয়োজনীয় হিসাব খুলতে হবে।
উপ-বৃত্তির টাকা নেওয়ার ক্ষেত্রে অভিভাবক নির্ধারণের বিষয়টিও নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রথমে বাবা বা মাকে ধরা হবে। বাবা-মায়ের কেউ বেঁচে না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানির মধ্য থেকে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে নির্ধারণ করা যাবে। বাবা বা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে আগে থেকেই অনলাইন হিসাব থাকলে সেই হিসাব ব্যবহার করেই উপবৃত্তির টাকা নেওয়া যাবে।
নতুন হিসাব খোলার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে, তবে আবেদনে সংশ্লিষ্ট বাবা বা মাকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে। আর বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের মাধ্যমে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। সে ক্ষেত্রে আবেদনপত্রে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপ-বৃত্তির টাকা নেওয়ার জন্য আলাদা শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুসারে, শিক্ষার্থীর বাবা বা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপ-বৃত্তির টাকা নেওয়া যাবে। বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ সিম নিবন্ধন ও মোবাইল ব্যাংকিং হিসাবের মালিকানার তথ্যে মিল থাকতে হবে। উদাহরণ হিসেবে কোনো শিক্ষার্থীর আবেদনে বাবাকে অভিভাবক উল্লেখ করা হলে বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করে তার নামেই হিসাব খুলতে হবে। হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে; নির্ধারিত নিয়ম মানা না হলে জিটুপি পদ্ধতিতে টাকা পাঠানো সম্ভব হবে না।
কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে নির্ধারিত আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউ জীবিত না থাকলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজন ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন এবং শিক্ষার্থীর তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করার সময় তা আপলোড করতে হবে। এসব শিক্ষার্থী কেবল নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির টাকা নিতে পারবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যাবে, ফলে তখন নিজের নামে জাতীয় পরিচয়পত্র নিয়ে হিসাবটি হালনাগাদ করতে হবে।
সমন্বিত উপ-বৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত করার নিয়মও নির্দেশনায় বিস্তারিত বলা হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বা ব্যানবেইস থেকে ইআইআইএন নম্বর আছে, তারা অন্তর্ভুক্তির আবেদন করতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের কাছে আবেদন জমা দিতে হবে এবং আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পাশাপাশি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার ঢুকতে হলে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে; সে জন্য সফটওয়্যারের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
উপ-বৃত্তি কার্যক্রম চালাতে গিয়ে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যোগাযোগ করে সমাধান নিতে বলা হয়েছে, আর সহায়তার জন্য mis.hsp@pmeat.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করা যাবে। নির্দেশনায় উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার প্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি জানানোর পাশাপাশি উপবৃত্তি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুরো বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন